1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
চালক হত্যা করে ভ্যান ছিনতাইয়ের রহস্য উদঘাটনসহ আসামি গ্রেফতার - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

চালক হত্যা করে ভ্যান ছিনতাইয়ের রহস্য উদঘাটনসহ আসামি গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৩০১ 0 বার সংবাদি দেখেছে

ফরিদপুরে চালক হত্যা করে ভ্যান ছিনতাইয়ের রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ। মেহগনি বাগানে নিয়ে এক ভ্যান চালককে খুন করে ভ্যান ছিনতাই করে তিন যুবক। পরে ছিনতাই করা ভ্যান মাত্র ১ হাজার টাকায় বিক্রি করা হয়। এ খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর ১২ টার দিকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোর্শেদ আলম ওই তিন যুবককে গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

বুধবার (১৭ এপ্রিল) দিবাগত রাতের বিভিন্ন সময়ে ফরিদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই তিন যুবক হলেন- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মিশাই মাতুব্বরের ডাঙ্গী এলাকার আনসার মন্ডলের ছেলে লিটন মন্ডল ওরফে রুবেল (২৩), একই উপজেলার চর হোসেনপুর এলাকার আমিন মন্ডলের ছেলে রুমান মন্ডল (১৭) ও নতুন ডাঙ্গী এলাকার হালিম শেখের ছেলে সাহিদুল শেখ (১৭)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইমদাদ হুসাইন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান, থানাটির উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

উল্লেখ্য, চলতি ২ ফেব্রুয়ারি ফরিদপুর সদরের চর গজারিয়া এলাকার একটি মেহগনি বাগান থেকে হারুন অর রশিদ নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনার একদিন পর কোতোয়ালি থানায় নিহত ভ্যান চালকের স্ত্রী রহিমন বেগম ছিনতাই সহ হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ