1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় অভিভাবক সদস্য পদে নির্বাচন ২ মে - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে বিএনপি নেতার সাইনবোর্ড ভাংচুর, হত্যার হুমকি.জমি দখলের পায়তারা উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মুন্না, সদস্য সচিব সিয়াম উজিরপুরে মুন্ডপাশা গ্রামে নতুন শিকারপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ২ টি গাভী গরু চুরি পলাশপুর কাজীর গোরস্থানে খাদেম নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ উজিরপুর হাসপাতালের বদ্ধ কক্ষে সরকারি ওষুধ- সরঞ্জামের পাহাড়: সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন বরিশালে মসজিদ কমিটির বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম দেশসেরা শিক্ষা অফিসার , প্রজ্ঞাপন জারি উজিরপুরে তিন সন্তানের জননীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অসহায় প্রতিবন্ধী পরিবারের ন্যায়বিচারের আকুতি বরিশালে ইয়ুথনেট গ্লোবাল’কে সম্মাননা স্মারক প্রদান হানি ট্রাপারার সাবিনা বেপরোয়া, টার্গেট সেনা সদস্য
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় অভিভাবক সদস্য পদে নির্বাচন ২ মে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ২৭৩ 0 বার সংবাদি দেখেছে

মোঃ আসাদুজ্জামান শেখঃ বরিশাল নগরীর ২৮ নং ওয়ার্ডস্থ কাশিপুরের ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটির সাধারন অভিভাবক সদস্য পদে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২ মে সদস্য পদে বিদ্যালয়ে ভোটগ্রহণের মধ্য দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে সাধারন সদস্য পদে ইতিমধ্যে মনোনয়ন জমা পড়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে। যাচাই-বাছাই শেষে মনোনয়নের বৈধতাও পেয়েছেন ১৪ জন।

এরা হলেন, মানিক পাইকের ছেলে মো; আরিফ হোসেন, আবুল হোসেনের ছেলে মনির হোসেন শিবু, নুরুল ইসলাম খানের ছেলে মোঃ মতিউর রহমান সাগর, হারুন অর রশিদের ছেলে মনির হোসেন, ইউনুছ আলীর ছেলে মাহমুদুল ইসলাম, মৃত নুরুল ইসলামের স্ত্রী মোসাঃ জাকিয়া বেগম, আনছার আলী খানের ছেলে রেজাউল করিম, মৃত সেকেন্দার আলী খানের ছেলে কাঞ্চন খান, ওহাব আলী খানের ছেলে মামুন খান, মিজানুর রহমান, বাদশা। বাকি ৩ জন শিক্ষক প্রতিনিধি শহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ , শাহনাজ পারভীন।

এছাড়া মনোনয়ন বাতিল হয়েছে যাদের তারা হলেন, আলতাফ হোসেন খান, হানিফ খাঁন, হাচান মাহমুদ, মনির হোসেন , লিপি বেগম। এদিকে বৈধতায় অপেক্ষমান তালিকায় রয়েছেন রেনু বেগম।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বীথিকা সরকার জানান, মোট পাঁচ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৪ জন অভিভাবক, ১ জন সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদ রয়েছে। আবেদন পড়েছে সর্বমোট ২০টি। এর মধ্যে বৈধতা পেয়েছেন ১৪ জন। এছাড়া ভোটার নম্বরের স্থলে জাতীয় পরিচয় পত্র নম্বর দেয়ায় ৫ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। অপেক্ষমান ব্যক্তির বিষয়ে ইউএনও মহোদয় তদন্তের নির্দেশ দিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ