1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির'র মনোনয়নপত্র দাখিল - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে পৃথক পৃথক আন্তর্জাতিক মহান মে দিবস পালিত মাছের সাথে এ কেমন শত্রুতা / সাত লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা উজিরপুরের সাতলা ইউনিয়নে একতা বাজার–কান্দী খাল ভূমিদস্যুদের কবলে, কৃষকদের দাবি পুনঃখনন উজিরপুর পৌরসভার প্রবাসীর বাড়িতে দিন-দুপুরে দুধর্ষ চুরি, স্বর্ন,রৌপ্য ও নগদ অর্থসহ ১১ লাক্ষ টাকার মালামাল লুট উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দেয়ার অপরাধে যুবককে ১ বছরের কারাদণ্ড টেলিগ্রামভিত্তিক পর্নোগ্রাফি কনটেন্ট বাণিজ্য: ভোলা থেকে চক্রের ৫ সদস্য গ্রেফতার টুঙ্গীবাড়িয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে সদস্য পদে আনোয়ার হোসেন মৃধার প্রার্থিতা ঘোষণা উজিরপুরে রপ্তানিযোগ্য ১০ টি সবজি ৫ টি ফল নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত শিক্ষার্থীদের ২৭ লাখ টাকা আত্মসাত, দুর্নীতিবাজ জহিরের বিরুদ্ধে বিক্ষোভ, ডিডব্লিউএফ নার্সিং কলেজে তালা উজিরপুর মডেল থানায় ৪ তলা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন-ডিআইজি মোস্তাফিজুর রহমান
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির’র মনোনয়নপত্র দাখিল

  • প্রকাশিত : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ২২২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক ॥বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।

সোমবার নির্বাচন কমিশনের অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। মনোনয়নপত্র দাখিল কার্যক্রম প্রত্যক্ষ করতে উপস্থিত হন সদর উপজেলার ১০টি ইউনিয়ন আওয়ামী লীগ, জনপ্রতিনিধি এবং সাধারণ ভোটাররা।

এসময় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি দোয়া, সমর্থন এবং ভোট প্রত্যাশা করেন এসএম জাকির হোসেন।

বরিশাল সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে, আগামী ৮ মে বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশগ্রহণের জন্য আগে থেকেই প্রচার-প্রচারণায় মাঠ চষে বেড়াচ্ছেন জনতার মনোনীত প্রার্থী এসএম জাকির হোসেন।

এরই মধ্যে প্রচারণায় সাড়া ফেলেছেন ১ নম্বর রায়পাশা-কড়াপুর ইউনিয়ন থেকে ১০ নম্বর চন্দ্রমোহন ইউনিয়নের প্রত্যন্ত এলাকা পর্যন্ত।
সকাল-দুপুর-রাত পর্যন্ত উপজেলার ১০টি ইউনিয়নের ভোটারদের দরজায় ছুটে যাচ্ছেন ক্লান্তিহীন ভাবে। চেয়ারম্যান হিসেবে নয়, জনগণের প্রতিনিধি এবং বন্ধু হিসেবে সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। তাছাড়া উন্নয়নের স্বার্থে এসএম জাকিরের পক্ষে থাকার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন উপজেলার জনগণ।

বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের সাহেবের হাট এলাকাধিন কুন্দিয়ালপাড়া গ্রামের বাসিন্দা এসএম জাকির হোসেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সমাজসেবক। তিনি সুনামের সাথে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিউনিটি পুলিশিং কেন্দ্রীয় ফোরামের সাধারণ সম্পাদক হিসেবে।

মাদক, সন্ত্রাস, ইভটিজিংসহ সকল অপরাধের বিরুদ্ধে বদ্ধপরিকর বরিশাল মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এসএম জাকির হোসেন ইতিপূর্বে বরিশাল সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর ছিলেন। কাউন্সিলর থাকাবস্থায় তিনি মাত্র পাঁচ বছরেই বদলে দেন ওই ওয়ার্ডের চিত্র। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, আলোকসজ্জাসহ সকল ক্ষেত্রে সর্বাধিক উন্নয়নের ভূমিকা রাখেন এসএম জাকির হোসেন। যে কারণে খুব দ্রুতই ওয়ার্ডবাসীর কাছে জনপ্রিয় এবং আস্থাভাজন হয়ে ওঠেন তিনি।

এসএম জাকির হোসেনের বাবা মরহুম নেহাল হোসেন ছিলেন একজন আইনজীবী এবং সমাজসেবক। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এসএম জাকিরের বড়ভাই মরহুম খালেকুজ্জামান ফারুক ছিলেন মুক্তিযুদ্ধকালিন বরিশাল অঞ্চলের সুইসাইডাল স্কোয়ার্ডের সদস্য। দায়িত্বপ্রাপ্ত সচিবও ছিলেন তিনি। অপর ভাই মরহুম মুনির হোসেন ছিলেন দক্ষিণাঞ্চলে আধুনিক সাংবাদিকতার প্রতিকৃত এবং বরিশাল জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি।

বরিশাল সদর উপজেলাবাসীর মতে, উপজেলা পরিষদ নির্বাচনে যেই পাঁচজন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে গ্রহণযোগ্যতায় এগিয়ে আছেন এসএম জাকির হোসেন। তিনি নির্বাচিত হলে সদর উপজেলার উন্নয়নের বিষয়ে আশাবাদী উপজেলাবাসী।

-বার্তা প্রেরক
এসএম জাকির হোসেন মিডিয়া সেল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ