1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
প্রতিশ্রুতি নয়, বাস্তবে কাজ করে দেখাবো : এসএম জাকির  - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ উদযাপিত। ববিতে সাংবাদিক হেনস্তাঃ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা বরিশালের প্রখ্যাত প্যাথলজিস্ট ডা. বিশ্বাস আর নেই বরিশালে লেবার পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত  মহাসমাবেশ উদযাপন উপলক্ষে বরিশালে নিসচার প্রস্তুতি সভা বরিশালে আওয়ামী লীগ ও জামায়াত সংশ্লিষ্টদের গঠিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন উজিরপুরে বিএনপি নেতার সাইনবোর্ড ভাংচুর, হত্যার হুমকি.জমি দখলের পায়তারা উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মুন্না, সদস্য সচিব সিয়াম উজিরপুরে মুন্ডপাশা গ্রামে নতুন শিকারপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ২ টি গাভী গরু চুরি পলাশপুর কাজীর গোরস্থানে খাদেম নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

প্রতিশ্রুতি নয়, বাস্তবে কাজ করে দেখাবো : এসএম জাকির 

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ২৫৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন বলেছেন, ‘আমি এসেছি জনগণের বন্ধু হতে। যাকে আপনারা সবসময় সুখে-দুঃখ উন্নয়নে পাশে পাবেন। আমাকে একটি বারের জন্য সুযোগ দিয়ে দেখুন। কথা দিচ্ছি প্রতিশ্রুতি নয়, বাস্তবে কাজ করে দেখাবো, ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের পাঁচগাঁও বাজারসহ জাগুয়ার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে এ কথা বলেন তিনি।

এসএম জাকির হোসেন বলেন, ‘সদর উপজেলার জনগণ সচেতন। তাদের প্রলোভন দেখিয়ে ভুল বোঝানো যাবে না। আমার বিশ্বাস এ উপজেলার মানুষ তাদের সু-চিন্তিত রায় দিবেন।

বেকারত্ব মুক্ত বরিশাল সদর উপজেলা গঠনের প্রতিশ্রুতি দিয়ে এসএম জাকির হোসেন বলেন, ‘বরিশাল হচ্ছে সম্ভাবনাময় অঞ্চল। এই অঞ্চলের মানুষ কর্মঠ এবং পরিশ্রমী। কিন্তু সুযোগের অভাবে লেখাপড়া করেও তাদের বেকার থাকতে হয়। জীবিকার তাগিতে দূর-দূরন্তে যেতে হয়।

এসএম জাকির বলেন, ‘আমি একজন ব্যবসায়ী। আমি আপনাদের কথা দিচ্ছি, চেয়ারম্যান নির্বাচিত হলে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এর সহযোগিতা নিয়ে বরিশাল সদর উপজেলায় শিল্পাঞ্চল গড়ে তুলবো। যেখানে স্থানীয় বেকার যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি হবে।

এদিকে, গণসংযোগ শেষে সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে একটি ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন এসএম জাকির হোসেন।

এছাড়া সন্ধ্যায় বরিশাল সদর উপজেলা সেলুন ও বিউটি পার্লার মালিক সমিতি কার্যালয়ে একটি টেলিভিশন উপহার দেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন। এসময় আসন্ন নির্বাচনে সদর উপজেলার উন্নয়নে স্বার্থে সৎ ও নির্ভোল মানুষ এসএম জাকির হোসেনের পাশে থাকার প্রতিশ্রুতি দেন নরসুন্দররা।

গণসংযোগকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এসএম জাকির হোসেনের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয় আবুয়াল মাসুদ মামুন, বিসিসি’র ১৬ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক জুয়েল রাফি, জাগুয়া ইউনিয়ন পরিষদের সদস্য জাকির হোসেন, হায়দার, সাবেক ইউপি সদস্য সবুজ, আলমগীর, প্রমুখ।

ক্যাপশন : গতকাল জাগুয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গনসংযোগ করেন বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন।

 

-বার্তা প্রেরক
এসএম জাকির হোসেন মিডিয়া সেল।
০১৩২১-৪৬৬২৯৯

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ