1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উপজেলা নির্বাচনে সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ’র প্রার্থীতা ঘোষণা - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উপজেলা নির্বাচনে সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ’র প্রার্থীতা ঘোষণা

  • প্রকাশিত : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৬৬৬ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগৈলঝাড়ায় রাজনৈতিক নতুন মেরুকরণ, অবশেষে প্রার্থীতা ঘোষণা করলেন জাতির পিতা বঙ্গবন্ধুর ছোট নাতি আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ। রবিবার রাতে নেতা-কর্মীরা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আশিক আবদুল্লাহর প্রার্থীতা ঘোষণার মধ্য দিয়ে নতুন করে শুরু হলো আগৈলঝাড়া উপজেলার রাজনৈতিক নতুন মেরুকরণ। নতুন প্রজন্মের “আইডল ম্যান” হিসেবে পরিচিত আশিক আবদুল্লাহ’র প্রার্থীতার খবরে আনন্দ-উচ্ছাসে ভাসছে উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই উপজেলা পরিষদ নির্বাচনে আশিক আবদুল্লাহর প্রার্থী হবেন এমন জল্পনা-কল্পনা ছিল সর্বত্র। ৩১ মার্চ রাতে উপজেলার সেরাল গ্রামের নিজ বাড়িতে জনাকীর্ণ নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে আসন্ন উপজেলা পরিষদ নির্বচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা ঘোষণা করলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের ছোট নাতি, মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল-১ আসনের এমপি আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ’র ছোট ছেলে, বরিশাল জেলা আওয়ামী লীগের অন্যতম নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান পদে প্রার্থী হওয়া নিশ্চিত করে সোমবার সকালে এই প্রতিনিধিকে সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ বলেন- বিষয়টি দলের সিদ্ধান্ত।

তাই দলের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটনই এই বিষয়ে দলের নেতা-কর্মী ও সর্বস্তরের লোকজনকে তার প্রার্থীতা হওয়া বা না হওয়া নিশ্চিত করবেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন জানান, সেরনিবাত আশিক আবদুল্লাহর প্রার্থীতার খবরের সত্যতা নিশ্চিত করে বলেন- দল থেকে প্রতীক না দিলেও দলের নেতা-কর্মীদের একজন প্রার্থীর পক্ষে অবশ্যই সমর্থন থাকবে। আর আওয়ামী লীগের প্রার্থী হিসেবেই সেরনিবাত আশিক আবদুল্লাহ আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ গ্রহন করবেন। সে লক্ষে দল সকল কার্যক্রম পরিচালনা করবেন বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ