1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
জনতার কাতারে থেকে সদর উপজেলাবাসীর সেবা করতে চাই : এসএম জাকির - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে সানুহার টু ধামুরা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন -এমপি সান্টু চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি গুঠিয়ায় বন্ধু মহল একতা ফাউন্ডেশন-২০০৪ এর শিক্ষা উপকরণ বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বরিশালে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে র‍্যাব-৮ এর বিশেষ উদ্যোগ তথ্য দিলেই সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার, গোপন থাকবে পরিচয় বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে তিন যানবাহনের সংঘর্ষ, প্রাণ গেল অজ্ঞাতনামা প্রতিবন্ধী নারীর আদর্শের টানে আঘাতের ক্ষত হাসিমুখে বয়ে বেড়ান বিএনপি কর্মী দেলোয়ার উজিরপুরের ধামুরা-শোলক সড়কে ৭ কোটি টাকা ব্যায়ে ব্রীজের অ্যাপ্রোচ ও রাস্তা নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উজিরপুরে ভিক্ষুকের ছদ্মবেশে ঘরে ঢুকে স্বর্ণালংকার লুটের চেষ্টা, বাধা দেওয়ায় হাতুড়িপেটায় রক্তাক্ত প্রবাসীর স্ত্রী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

জনতার কাতারে থেকে সদর উপজেলাবাসীর সেবা করতে চাই : এসএম জাকির

  • প্রকাশিত : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ২৫২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক  : বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ও বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন বলেছেন, আমার কাছে ধনী-গরিব কোন ভেদাভেদ নেই, আমি সেবা করতে এসেছি। জনতার কাতারে থেকে সদর উপজেলাবাসীর সেবা করতে চাই। এজন্য আমি সদর উপজেলার প্রতিটি নাগরিকের দোয়া চাই।

সোমবার (১এপ্রিল) বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের গনপাড়া এলাকায় সাধারণ মানুষের সাথে কুশলবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

এসএম জাকির বলেন, আপনারা আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করলে আমি সদর উপজেলাকে একটি নিরাপদ আবাসস্থল হিসেবে পরিনত করবো। এখানে কোন চাঁদাবাজ, রংবাজের স্থান হবে না। সকলকে সাথে নিয়ে আমি একটি আধুনিক উপজেলা গড়তে চাই।

তিনি বলেন, অনেক প্রার্থী নির্বাচনের পরিবেশ ঘোলা করার জন্য নানাভাবে চেষ্টা করছেন। তারা চাচ্ছে যাতে আমি নির্বাচন থেকে সরে দাড়াই এতে তাদের অনেক সুবিধা হয়। কিন্তু আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোন সুযোগ নেই, কারন আমার শক্তি সাধারণ মানুষ আমি তাদের নিয়েই এগিয়ে যেতে চাই।

গণসংযোগকালে সাবেক ছাত্রনেতা ও এসএম জাকির হোসেন নির্বাচনী পরিচলনা কমিটির সমন্বয়ক এডভোকেট আবুয়াল মাসুদ মামুন, বরিশাল মহানগর ১৬নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক জুয়েল রাফি, কাশিপুর ইউনিয়নের ৫ং ওয়ার্ডের ইউপি সদস্য রাসেল, সাবেক ইউপি সদস্য রাশেদ হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

-বার্তা প্রেরক
এসএম জাকির হোসেন মিডিয়া সেল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ