1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
মেহেন্দিগঞ্জে বসতবাড়িতে ঢুকে স্বর্ণলংকার লুট, নারীর পেটে ছুরি ঢুকিয়ে পালিয়েছে চোর! - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন এর যোগদান, ফুলেল শুভেচ্ছায় বরণ এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম বাকেরগঞ্জের কলসকাঠীতে আলোচনা সভা, দোয়া ও ক্রীড়া সামগ্রী বিতরণ ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল উজিরপুরে আইনশৃঙ্খলা ও মাসিক সভা অনুষ্ঠিত যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আলী আকবর গ্রেফতার সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে নুরুল আমিনের সৌজন্য সাক্ষাৎ বানারীপাড়ায় ভেকু-পল্টন নিলামে অনিয়মের অভিযোগ সম্পত্তি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে বিধবা নারীর সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

মেহেন্দিগঞ্জে বসতবাড়িতে ঢুকে স্বর্ণলংকার লুট, নারীর পেটে ছুরি ঢুকিয়ে পালিয়েছে চোর!

  • প্রকাশিত : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ২৯৪ 0 বার সংবাদি দেখেছে

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: মেহেন্দিগঞ্জে অস্ত্রের মুখে বসতবাড়িতে ঢুকে পরিবার সদস্যদের জিন্মি করে স্বর্ণালংকার লুটে নিয়ে গেছে এক সন্ত্রাসী। ওইসময় সন্ত্রাসীকে বাঁধা দিতে গিয়ে চুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন গৃহকর্ত্রী। আহত নারীকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার নারীর পেটের ছুরি বের করা ঝুঁকিপুর্ণ মনে করে এবং অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত বরিশাল শেবাচিমে প্রেরণ করেন। শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মেহেন্দিগঞ্জ পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের অম্বিকাপুর এলাকায় নায়েব বাড়িতে ঘটেছে এ হামলা ও লুটের ঘটনা। আক্রান্ত কুলসুম বেগম (৫৫) হলেন ওই ওয়ার্ডের আব্দুল খালেক নায়েব এর স্ত্রী। পরিবারের সদস্য কবির নায়েব জানান শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে তার মা কুলছুম বেগম ঘরের টয়লেট এর দরজা খোলার সাথে সাথে চোরকে দেখতে পায়। মুহুর্তে কুলছুম বেগম এর গলার চেইন এবং কানের স্বর্ণ ছিনিয়ে নেয় চোর। এ সময় বাঁধা দিলে পেটে ছুরি ঢুকিয়ে পালিয়ে যায় চোর। নারী মুমুর্ষ অবস্থা থাকায় চোরের নাম বলতে পারে নি। থানা পুলিশকে অবগত করা হয়েছে বলে জানান আহতের পরিবার। সংবাদ পেয়ে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ চোরকে আটক করতে পারে নি। এ ঘটনায় মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াছিনুল হক বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে আমাদের পুলিশ গিয়েছে, অপরাধীকে চিহ্নিত করে গ্রেফতারের জোড় চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ