1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের সাথে এসএম জাকিরের মতবিনিময় - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে জেলা মৎস্য কর্মকর্তা ও কোস্টগার্ডের যৌথ অভিযান: ট্রলারসহ ৬০০ কেজি অবৈধ মাছ জব্দ বিইউ রেডিও ফেস্ট (সিজন-১): সাফল্যের সাথে সম্পন্ন দুই দিনব্যাপী মহোৎসব উজিরপুরের ওটরা গ্রামে ওয়াইফাই লাইন বন্ধ করায় নারীর উপর হামলা কাউনিয়া থানার অভিযানে ২৭১ পিস ইয়াবাসহ আটক ৪ ঈদকে সামনে রেখে ভোলায় জাল নোটসহ ব্যবসায়ী গ্রেফতার বরিশাল কিডস ক্যাম্পাসে বিশেষ স্বাস্থ্য সেবা সেমিনার অনুষ্ঠিত উজিরপুরে ব্র‍্যাক এর উদ্যোগে বিনামৃল্যে বিভিন্ন প্রজাতির সবজির বীজ বিতরণ বরিশাল জেলা তথ্য অফিসের কর্মকর্তাদের সাথে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত পরিবহন শ্রমিকদের নিয়ে ব্র্যাকের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত উজিরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের সাথে এসএম জাকিরের মতবিনিময়

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ২৬৩ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: বাংলাদেশ ছাত্রলীগ বরিশাল সদর উপজেলার উদ্যোগে ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) নগরীর ইউরো কনফেশন হলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।

এসময় এসএম জাকির হোসেন বলেন, ছাত্রলীগ দেশের প্রাচীন একটি ঐতিহ্যবাহী সংগঠন। এর আদর্শের জায়গা থেকে রাজনীতি করে। স্মার্ট বরিশাল সদর উপজেলা গড়তে ছাত্রলীগের ভূমিকা অনেক। আমি আশা করবো আসন্ন সদর উপজেলা নির্বাচনে সদর উপজেলা ছাত্রলীগ আমার পাশে থাকবে।

তিনি আরও বলেন, আমি সকলকে সাথে নিয়ে সুন্দর একটি সমাজ গড়তে চাই। আধুনিক স্মার্ট বরিশাল সদর উপজেলা গড়াই আমার প্রধান লক্ষ্য।

সরকারী ব্রজমোহন কলেজ (বিএম) বাকসু’র সাবেক নাট্যবিষয়ক সম্পাদক আবুয়াল মাসুদ মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরিশাল মহানগরের সাবেক ছাত্রনেতা ও ১৬নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক জুয়েল রাফি, সদর উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ তরিকুল ইসলাম রাসেল, কাজী হোল্ডিংস এর স্বত্বাধিকারী কাজী ইভান, বরিশাল জেলা ছাত্রলীগ নেতা আমানুল ইসলাম রাকিব।

এছাড়া চরকাউয়া ইউনিয়ন ছাত্রনেতা রাব্বি,চন্দ্রমোহন ইউনিয়ন ছাত্রনেতা মোঃ হিরন, চাদপুরা ইউনিয়নের ছাত্রনেতা শিবলী,টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন ছাত্রনেতা জহিরুল ইসলাম রাসেল, চরমোনাই ইউনিয়ন ছাত্রনেতা মুন্না,শান্ত, চরবাড়িয়া ইউনিয়ন এর ছাত্রনেতা জাকারিয়া,শায়েস্তাবাদ ইউনিয়ন এর ছাত্রনেতা বাধন, কাশিপুর ইউনিয়ন ছাত্রনেতা রাসেল ও হাফিজুল ইসলাম হৃদয়, জাগুয়া ইউনিয়ন ছাত্রনেতা সাব্বির, রায়পাশা কড়াপুর ইউনিয়ন ছাত্রনেতা আবির ও ওমি সহ সদর উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে রাতে সদর উপজেলার দিনারের পুল এলাকায় গণসংযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন। এসময় তিনি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করে সকলে দোয়া এবং সমর্থন প্রত্যাশা করেন।

 

-বার্তা প্রেরক
এসএম জাকির হোসেন মিডিয়া সেল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ