1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
আমার কাছে ধনী-গরীবের কোন ভেদাভেদ নেই : এসএম জাকির হোসেন - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

আমার কাছে ধনী-গরীবের কোন ভেদাভেদ নেই : এসএম জাকির হোসেন

  • প্রকাশিত : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৩১৩ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন বলেছেন, আমার কাছে ধনী-গরীব কোন ভেদাভেদ নেই, সদর উপজেলার প্রতিটি মানুষ আমার কাছে সমান। আমি সকলের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।

বুধবার (২৭ মার্চ) বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের আশ্রায়ন প্রকল্পের সাধারন মানুষের সাথে কুশলবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

এসএম জাকির বলেন, আপনারা ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করলে আমি ইনশাআল্লাহ আপনাদের নিরাশ করবো না। বরিশাল সদর উপজেলার উন্নয়নে যা যা প্রয়োজন তাই করবো।

কুশলবিনিময়কালে এসএম জাকির হোসেনকে পেয়ে কাছে নেয় আশ্রায়ন প্রকল্পের নিন্ম আয়ের মানুষগুলো। এসময় তারা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে সেগুলো সমাধানের আশ্বাস দেন এসএম জাকির হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা ও এসএম জাকির হোসেন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক এ্যাড.আবুয়াল মাসুদ মামুন, ১৬নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক জুয়েল রাফি, রায়পাশা কড়াপুর ইউনিয়নের ইউপি সদস্য মিরন, চরমোনাই ইউনিয়নের ইউপি সদস্য শীষ মামুনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

 

-বার্তা প্রেরক
এসএম জাকির হোসেন মিডিয়া সেল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ