1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
চাঁদপুরের মেঘনায অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ৬ জেলের কারাদন্ড - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

চাঁদপুরের মেঘনায অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ৬ জেলের কারাদন্ড

  • প্রকাশিত : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ২০৭ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: চাঁদপুরের মেঘনা নদীর অভয়াশ্রমে নিষেধাজ্ঞা  অমান্যকরে জাটকা ধরার দায়ে ৬ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সময় ওই জেলেদের সাথে থাকা ২ হাজার মিটার কারেন্টজাল, ১৫ কেজি জাটকা ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।

শুক্রবার (২২ মার্চ) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন।

কারাদন্ড প্রাপ্ত জেলেরা হলেন- সেকুল দেওয়ান (৫০), মো. ইদ্রিস আলী দেওয়ান (৪০), মো. শাওন দেওয়ান (২৫), মো. খবির দেওয়ান (২২), মো. কুদ্দুস দেওয়ান (৩২) ও মো. বিল্লাল হোসেন বেপারী (২০)।

রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান। তিনি বলেন, আজ দুপুরে সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে মিনি কক্সবাজার নামক স্থানে মেঘনা নদীতে জাটকা ধরা অবস্থায় হাতে নাতে ৭ জেলেকে আটক করা হয়। এর মধ্যে ৬জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত। বাকী একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট, মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও নৌ পুলিশ এই যৌথ অভিযান পরিচালনা করে। জব্দকৃত জাটকা স্থানীয় গরীবদের মাঝে বিতরণ করা হয় এবং নৌকা কোস্টগার্ড হেফাজতে রয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ