1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ছিনতাই মামলায় জেল হাজতে ববি ছাত্রলীগ নেতা - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান ত্যাগ ও সাংগঠনিক দক্ষতায় আলোচনায় আলহাজ্ব নুরুল আমিন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে বহিষ্কার র‌্যালি ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হলো ৫৮তম এসবিএমসি ডে বৃষ্টি উপেক্ষা করে দিনভর নানা আয়োজনে পালিত হলো ৫৮তম এসবিএমসি ডে বরিশালে সদর উপজেলা ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিশাল বিক্ষোভ প্রাক্তন ছাত্র সমিতির ব্যাপক আয়োজনে আগামীকাল উদযাপিত হবে ৫৮তম এস.বি.এম.সি. ডে দীর্ঘ প্রতীক্ষার অবসান, বরিশাল মহানগর যুবদলের সভাপতি হলেন রিয়াজুর রহমান রিয়াজ বরিশালের গৌরনদীতে জর্দা শামীমের সহযোগীদের আস্তানায় অস্ত্রের ভাণ্ডার, পিস্তলসহ ৩ জন গ্রেপ্তার উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ছিনতাই মামলায় জেল হাজতে ববি ছাত্রলীগ নেতা

  • প্রকাশিত : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮০২ 0 বার সংবাদি দেখেছে

 

ববি প্রতিনিধি: হত্যার ভয় দেখিয়ে মোবাইল ও নগদ অর্থ ছিনতাইয়ের একটি মামলায় জেল হাজতে প্রেরিত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রলীগ নেতা আবুল খায়ের আরাফাত ওরফে জুয়েল। তিনি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী।রোববার বরিশাল মেট্রোপলিটন আদালতে হাজিরা দিতে এলে বিচারক তাকে হাজতে প্রেরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার নিবন্ধন কর্মকর্তা (জিআরও) ফজলুল রহমান।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৪ এপ্রিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের পার্শ্ববর্তী এলাকায় সাব্বির হোসেন নামের এক তরুণকে জোরপূর্বক তুলে আনা হয়। তারপর ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থাকা মোবাইল ফোন এবং নগদ টাকা ছিনতাই করে আরাফাত সহ আরো দুজন। এসময় ঐ তরুণকে মারধর করা হয় বলেও মামলা নথিতে উল্লেখ করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন আদালতে বন্দর থানার দায়িত্বরত নিবন্ধন কর্মকর্তা ফজলুল রহমান জানান, থানায় অভিযোগ দায়েরের পর গতবছরের ৩১ মে পর্যন্ত বিষয়টির তদন্ত করে বন্দর থানা পুলিশ। এরপর যথাযথ আলামত ও প্রমাণ সাপেক্ষে বিচারের জন্য মামলাটি আদালতে প্রেরণ করা হয়। রোববার (২৫ ফেব্রুয়ারী) আসামী হাজির হলে তাকে হাজতে প্রেরণ করেন মহামান্য আদালত।

পুলিশ সূত্রে জানা গেছে, আরাফাতের নামে বরিশাল কোতোয়ালি মডেল থানায় পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেবার অভিযোগে একটি মামলা রয়েছে। সেই ঘটনায় ২০২১ সালেও একবার জেল হাজতে প্রেরিত হন তিনি। জামিনে মুক্তি পেয়ে ফের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানারকম অপরাধ কর্মকাণ্ডে যুক্ত হন আরাফাত।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি অংশের প্রচ্ছন্ন মদদে আবুল খায়ের আরাফাত দিনের পর দিন ক্যাম্পাসে নানা অপরাধ সংগঠিত করছে বলে অভিযোগ রয়েছে। গত ১৩ই ফেব্রুয়ারী বর্তমান সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ সমর্থিত ছাত্রলীগের প্রতিনিধি হিসেবে আরো একাধিক মামলার ডজনখানেক আসামি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) ড. বদরুজ্জামান ভূঁইয়া।

আসামীদের নিয়ে বৈঠক করার কারণ জানতে উপাচার্যের মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও বিষয়টি শুনেই তিনি ফোন কেটে দেন। আর কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোন কমিটি নেই। যারা ছাত্রলীগের নাম ভাঙিয়ে নানা অপরাধে লিপ্ত তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিক। সেখানে কমিটি করার সময় বিতর্কিত কাউকে রাখা হবে না। ##

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ