1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে দুই মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ, আহত-৫ - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে সানুহার টু ধামুরা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন -এমপি সান্টু চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি গুঠিয়ায় বন্ধু মহল একতা ফাউন্ডেশন-২০০৪ এর শিক্ষা উপকরণ বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বরিশালে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে র‍্যাব-৮ এর বিশেষ উদ্যোগ তথ্য দিলেই সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার, গোপন থাকবে পরিচয় বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে তিন যানবাহনের সংঘর্ষ, প্রাণ গেল অজ্ঞাতনামা প্রতিবন্ধী নারীর আদর্শের টানে আঘাতের ক্ষত হাসিমুখে বয়ে বেড়ান বিএনপি কর্মী দেলোয়ার উজিরপুরের ধামুরা-শোলক সড়কে ৭ কোটি টাকা ব্যায়ে ব্রীজের অ্যাপ্রোচ ও রাস্তা নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উজিরপুরে ভিক্ষুকের ছদ্মবেশে ঘরে ঢুকে স্বর্ণালংকার লুটের চেষ্টা, বাধা দেওয়ায় হাতুড়িপেটায় রক্তাক্ত প্রবাসীর স্ত্রী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে দুই মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ, আহত-৫

  • প্রকাশিত : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪১০ 0 বার সংবাদি দেখেছে

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের তারাবাড়ি বটতলা নামক স্থানে দুই মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে ৫ জন গুরুত্বর আহত হয়েছে। আহতরা উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শেরে- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ১৬ ফেব্রুয়ারি শুক্রবার রাত সারে ৮ টার সময় এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায় উপজেলার শিকারপুর বাজার থেকে ঘন্ডেসর গ্রামের মোঃ শাহাবুদ্দিন সেরনিয়াবাদের ছেলে মোটরসাইকেল চালক মোঃ সাইমন সেরনিয়াবাদ (২৬), ও ভরসাকাঠী গ্রামের মৃত খালেক হাওলাদারের ছেলে মোঃ সোবাহান হাওলাদার (৪৫) এবং ইচলাদি থেকে আসা শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামের শাকিল মাহমুদ বাচ্চুর ছেলে তুর্য মাহমুদ রাতুল তার বন্ধু আরিফ,রাহাতকে নিয়ে মটরসাইকেল চালিয়ে তাড়াবাড়ি বটতলা নামক স্থানে পৌঁছলে দুটি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুত্বর আহত হন সাইমন, সোবাহান ও রাতুল,আরিফ,রাহাত। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে । এর মধ্যে সোবাহান, রাতুল,আরিফ ও সাইমন এর অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত তুর্য মাহমুদ রাতুল শিকারপুর সরকারি শেরে বাংলা কলেজের ছাত্র। সোবাহান হাওলাদার বামরাইল ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি। সাইমুন বামরাইল ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, বিষয়টি নিয়ে কোন পক্ষের অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্হা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ