1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে জেলেদের মাঝে ছাগল বিতরণ - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে জেলেদের মাঝে ছাগল বিতরণ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২৬ 0 বার সংবাদি দেখেছে

প্রতিবেদক: বরিশাল সদর উপজেলায় জে‌লে‌দের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত দরিদ্র মৎস্যজীবীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) বেলা ১২ টার সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আ‌য়োজ‌নে উপজেলা পরিষদ চত্ত্বরে ২০ জন মৎস্য কার্ডধারী প্রকৃত জেলেদের মা‌ঝে ২০‌টি ছাগ‌লের খোয়ারসহ ২টি করে মোট ৪০টি স্ত্রী ছাগল বিতরণ করা হয়। এছাড়া ৩০০টাকার স্ট্যাম্পে চুক্তি করে কোন অর্থ লেনদেন ছাড়াই প্রতিজন জেলের মাঝে ছাগল বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহাবুব উল্লাহ মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান মধু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসাইন।

অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা, সহকারী প্রোগ্রামার, সহকারী শিক্ষা অ‌ফিসার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, প‌রিসংখ‌্যান কর্মকর্তা, মে‌রিন ফিশারীজ অ‌ফিসার, চেয়ারম‌্যান, চন্দ্রমোহন ইউ‌নিয়ন প‌রিষদ ও বি‌ভিন্ন স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ,সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ১ম বার ও ২য় বার গরু বিতরণ ও ৩য়বার জেলেদের মাঝে ছাগল বিতরণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ