1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
হৃদরোগের ঝুঁকি কমায় আদা পানি! শরীরের চর্বিও ঝরায় দ্রুত - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে আইনশৃঙ্খলা ও মাসিক সভা অনুষ্ঠিত যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আলী আকবর গ্রেফতার সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে নুরুল আমিনের সৌজন্য সাক্ষাৎ বানারীপাড়ায় ভেকু-পল্টন নিলামে অনিয়মের অভিযোগ সম্পত্তি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে বিধবা নারীর সংবাদ সম্মেলন উজিরপুরে সানুহার টু ধামুরা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন -এমপি সান্টু চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি গুঠিয়ায় বন্ধু মহল একতা ফাউন্ডেশন-২০০৪ এর শিক্ষা উপকরণ বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বরিশালে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে র‍্যাব-৮ এর বিশেষ উদ্যোগ তথ্য দিলেই সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার, গোপন থাকবে পরিচয়
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

হৃদরোগের ঝুঁকি কমায় আদা পানি! শরীরের চর্বিও ঝরায় দ্রুত

  • প্রকাশিত : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯৯ 0 বার সংবাদি দেখেছে

ভীষণ উপকারী একটি মসলা আদা। এটি রান্নার স্বাদ বাড়াতে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আদা মেশানো চা-ও ভীষণ উপকারী স্বাস্থ্যের জন্য। ফলে বুঝতেই পারছেন আদার অনেক উপকারিতা আছে। নানা রোগের কবল থেকে বাঁচায় এটি।

পেটের গন্ডগোল হোক বা সর্দি কাশি কিংবা সামান্য গলা ব্যথা, এসব ক্ষেত্রেও আদা ভীষণ আরাম দেয়। শীতের সকালে বা ঠাণ্ডা লাগলে এক টুকরো আদা থেঁতো করে চায়ে দিয়ে ফুটিয়ে খেলে আরাম মেলে।

কিন্তু জানেন কি, শুধু চায়ের ভেতর আদা দিয়ে খেলেই উপকার পাওয়া যায় না, আদা ভেজানো পানিরও অনেক স্বাস্থ্যগুণ রয়েছে। তার মধ্যে অন্যতম হলো- এটি ওজন কমাতে সাহায্য করে। শরীরের অতিরিক্ত মেদ-চর্বি দ্রুত ঝরিয়ে ফেলে আদা ভেজানো পানি। বারবার খাবার খাওয়ার যে ইচ্ছা সেটাও কমে যায়।

এছাড়াও আদা ভেজানো পানির রয়েছে আরও কিছু স্বাস্থ্যগুণ। যেমন-

হজম শক্তি বাড়ায়

আদার রস হজম শক্তি বৃদ্ধি করে। এছাড়া যেকোনো বমি বমি ভাব, বদহজমের সমস্যাও কমে আদা ভেজানো পানি খেলে।

হৃদরোগের ঝুঁকি কমায়

শরীরের খারাপ কোলেস্টরেল লেভেল কমায় আদা ভেজানো পানি। কমায় হৃদরোগের ঝুঁকিও। ফলে কমে যায় স্ট্রোকের ঝুঁকিও। যারা প্রতিদিন আদা ভেজানো পানি খান, তারা এই সমস্ত রোগ থেকে মুক্ত থাকেন।

অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান

যেহেতু আদাতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান রয়েছে, সেহেতু এটা আমাদের যে কোনো ধরনের ক্যানসার বা হৃদরোগের হাত থেকে বাঁচায়।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

প্রতিদিন যদি আপনি নিয়ম করে আদা ভেজানো পানি পান করেন, তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। একই সঙ্গে এটা সর্দি, কাশি, ইত্যাদি সমস্যা থেকে স্বস্তিতে রাখে।

চুল ত্বকের জন্য ভালো

আদা রিঙ্কেলকে দূরে রাখে। এটা ত্বককে যে কোনো ধরনের ইনফেকশনের হাত থেকে বাঁচায়। এছাড়া যেহেতু আদাতে অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ছাড়াও এখানে ভিটামিন সি এবং এ আছে, সেটা চুলের গঠন এবং বৃদ্ধিতে সাহায্য করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ