1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে বাবা-মাসহ ‘অ্যাসিড’ সন্ত্রাসের শিকার হলো ১৮ মাসের শিশু - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে প্রশাসনের উদ্যোগে বাংলা নব বর্ষবরণ উৎসব উদযাপন,প্রধান অতিথি-এমপি সরফুদ্দিন সান্টু “কাগজে-কলমে নয়, বাস্তবেই আধুনিক পৌরসভা গড়ে তুলবো”—উজিরপুরে মেয়র প্রার্থী অ্যাডভোকেট সুমন ঝালকাঠির রাজাপুরে হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার গণভোটের রায় কোন দাক্ষিণ্য নয়, এটাই সংখ্যাগরিষ্ঠ মানুষের রায় : অ্যাড. হেলাল বরিশাল খোকন “ল‌‌” একাডেমি থেকে উত্তীর্ণ হওয়া নবীন আইনজীবীদের ক্রেস্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উজিরপুরে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন উজিরপুরে মাদক বিক্রি বাধা দেয়ায় ছাত্রদল নেতার উপর মাদক ব্যবসায়ীদের হামলা উজিরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুর ওটরা ইউনিনের চেয়ারম্যান হিসাবে মোঃ মাসুদ মোল্লার বিকল্প নাই দাবী এলাকাবাসীর উজিরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে বাবা-মাসহ ‘অ্যাসিড’ সন্ত্রাসের শিকার হলো ১৮ মাসের শিশু

  • প্রকাশিত : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ২৮৯ 0 বার সংবাদি দেখেছে

বরিশালে দুর্বৃত্তদের ছোড়া অ্যাসিডে শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে ১৮ মাসের এক কন্যাশিশুর। সেইসাথে তার মা-বাবাও অ্যাসিড সন্ত্রাসের শিকার হয়েছেন। ধার নেয়া টাকা ফেরত চাইতে গিয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবারটি। আর এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

অ্যাসিড সন্ত্রাসের শিকার পরিবারের তিন সদস্যই বর্তমানে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন মেট্রোপলিটনের বন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল। তিনি জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। শুক্রবার রাতে বরিশাল সদর উপজেলার ৯নং টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের চর নেহালগঞ্জ গ্রামের রশিদ হাওলাদারের বাড়িতে অ্যাসিড সন্ত্রাসের ওই ঘটনা ঘটে।

এসিডে মুখমণ্ডল ঝলসে যাওয়া রশিদ হাওলাদারের ছেলে ও দিনমজুর রিয়াজ হাওলাদার জানান, প্রতিবেশী ও সম্পর্কে চাচাতো ভাই ফিরোজ ও মিরাজদের সাথে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। এছাড়া কয়েক বছর আগে লাখ টাকা ধার নেয় ফিরোজ ও মিরাজ। আর ওই পাওনা টাকা চাইতে গেলে বিভিন্ন সময় নানান তালবাহানা ও হুমকি-ধামকি দিয়ে আসছিলো তারা।

রিয়াজ বলেন, ঘটনার সময় বিছানায় আমি ও আমার স্ত্রী খাদিজা বেগম এবং ১৮ মাসের শিশু সন্তান জান্নাতী বিছানার ওপর শোয়া ছিলাম। শুক্রবার রাত ৯টার পরে হঠাৎ করে বসতঘরের জানাল দিয়ে তরল এডিস নিক্ষেপ করে দুর্বৃত্তরা।ওইসময় চাচা খালেক হাওলাদারের ছেলে ফিরোজ-মিরাজের সাথে নিজাম ও নাসির ছিল বলে দাবি করে রিয়াজ বলেন, তাদের ছোঁড়া এসিডে আমার স্ত্রীর শরীরের পেছনের অংশ শিশু জান্নাতী ও আমার মুখমণ্ডলসহ বেশ কিছু অংশ পুড়ে ফোসকা পড়ে গেছে।

পরে স্থানীয়রা আমাদের রাতেই বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। রিয়াজের স্ত্রী খাদিজা বেগম বলেন, টাকা-পয়সা ও জমিজমা নিয়ে বিরোধ থাকলে আমাদের সাথে আছে কিন্তু অবুঝ শিশু সন্তানটি কি দোষ করেছে। ওর গায়ে অ্যাসিড নিক্ষেপ করার কি দরকার ছিল। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ