1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু সকাল ১০টায় - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পিতা হত্যার ১২ ঘণ্টার মধ্যে মামলার প্রধান দুই আসামি গ্রেফতার বরিশালবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রহমাতুল্লাহ উজিরপুরে ১১ বছরের শিশুর গলায় ফাঁস  কঠোরতা ও মানবিকতায় অনন্য উদাহরন বরিশাল সিভিল সার্জন গোসিংগা গ্রামে শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ১০ টাকায় ঈদের বাজার: অসহায় মানুষের পাশে বরিশালের এইচপিসি বিডিসি জুডিশিয়ারির পর বার কাউন্সিলেও ববির অভাবনীয় সাফল‍্যঃ এক ব্যাচের ৬৩ জনের ৪০ জন হলেন আইনজীবী ঈদকে সামনে রেখে বরিশালে র‍্যাব-৮’র অভিযান সুবিধাবঞ্চিত শ্রমিকদের উন্নতীর জন্য নিরলস পরিশ্রম করছেন তারেক রহমান, রহমাতুল্লাহ কঠোরতা ও মানবিকতায় অনন্য উদাহরন অধ্যক্ষ সওকত আলী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু সকাল ১০টায়

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ২৪৩ 0 বার সংবাদি দেখেছে

দেশজুড়ে চলমান শৈত্যপ্রবাহের কারণে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম সকাল ১০টায় শুরু হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২২ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পাঠদান কর্মসূচি পরিবর্তন করে অফিস আদেশ জারি করেছে।

এতে বলা হয়, সারা দেশে চলমান শৈত্যপ্রবাহের কারণে শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনায় সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে শুরু হবে। অফিস আদেশে আরও বলা হয়, ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা হলে ইতোপূর্বে জারি করা নির্দেশনা যথারীতি বহাল থাকবে।

গত ১৬ জানুয়ারি মন্ত্রণালয় থেকে জারি করা নির্দেশনায় বলা হয়, চলমান শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বিধায় যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে (সংশ্লিষ্ট আবহাওয়া অফিসের আবহাওয়ার পূর্বাভাসের প্রমাণক অনুযায়ী) নেমে যাবে, সেসব জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালকরা সংশ্লিষ্ট জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের একাডেমিক কার্যক্রম শীতের তীব্রতা ও স্থানীয় বাস্তবতা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা প্রদান করতে পারবেন (সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তদুর্দ্ধ না হওয়া পর্যন্ত)। এ আদেশের কার্যকারিতা ৩১ জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে। এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে আদেশ জারি করে জানানো হয় যে, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে হলে স্কুল ও কলেজ বন্ধ রাখা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ