1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
তীব্র শীতে বিপর্যস্ত বরিশালের জনজীবন, ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে বিশিষ্ট ব্যবসায়ী ইমরান রহমানের নেতৃত্বে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে ধানের শীষের প্রচারণা। প্রান্তিক জনপদে দ্বারে দ্বারে বরিশাল-৪ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা আবদুল জব্বার বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন উজিরপুরের সাতলায় ময়না শিশু পার্ক ও রিসোর্ট উদ্বোধন করেন ধানের শীষের প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু প্রচারণার ১ম দিনে মেহেন্দিগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক সাড়া উজিরপুরের সাতলায় উঠান ও বৈঠকে অনুষ্ঠানে বক্তব্য কালে বলেন গনতন্ত্র পূর্ণঃপ্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই সরফুদ্দিন আহমেদ সান্টু বরিশাল কিডস ক্যাম্পাসের বৃত্তি ফলাফলে শিক্ষার্থীদের উচ্ছ্বাস আড়াই যুগ পরে দাঁড়িপাল্লা পেয়ে হিজলা-মেহেন্দিগঞ্জে উচ্ছাস বরিশালে পিআইবির দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত আগামী নির্বাচন নতুন বন্দোবস্তের নির্বাচন -শায়খে চরমোনাই
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

তীব্র শীতে বিপর্যস্ত বরিশালের জনজীবন, ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ২২৬ 0 বার সংবাদি দেখেছে

তীব্র শীতে বিপর্যস্ত বরিশালের জনজীবন। বিশেষ করে ঠাণ্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। তাদের ভর্তি করা হচ্ছে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। তবে হাসপাতালের অপ্রতুল সুযোগ-সুবিধায় ক্ষুব্ধ অভিভাবকরা।

শিশুদের চিকিৎসায় কর্তৃপক্ষ সর্বাধিক চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ৩৬ শয্যার বিপরীতে বৃহস্পতিবার চিকিৎসাধীন ছিলো আড়াই শতাধিক শিশু। বর্হিবিভাগেও চিকিৎসা নিয়েছে ২ শতাধিক শিশু। তাদের বেশিরভাগই গ্রামের।

পিরোজপুরের আকলিমা বেগম জানান, গ্রামে প্রচুর ঠাণ্ডা। ঠাণ্ডায় গত ৬ দিন আগে তার শিশু সন্তানের ডায়রিয়া হয়। স্থানীয়ভাবে চিকিৎসায় সুস্থ না হওয়ায় গত বুধবার তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করেন তারা।

উজিরপুরের রুবিনা বেগম জানান, শীতের কারণে তার শিশু সন্তান ডায়রিয়া, জ্বর ও বমিতে আক্রান্ত হয়। উপায় না পেয়ে ২ দিন আগে তাকে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করেন তারা।

ভক্তভোগীরা শিশু ওয়ার্ডের পরিবেশ আরও উন্নত করাসহ সকল ওষুধ সরকারিভাবে দেয়ার দাবি জানান।

ধারণ ক্ষমতার কয়েকগুণ বেশি রোগী থাকার পরও শিশু ওয়ার্ডে সুষ্ঠু চিকিৎসার সব ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম। তিনি বলেন, স্থান সংকটের কারণে শিশুদের মেঝেতে বিছানা দিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। ওয়ার্ডে ধারণ ক্ষমতার অধিক রোগী এবং স্বজন বেশি থাকায় পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখা যায় না। পরিচ্ছন্ন কর্মীরা একদিকে পরিষ্কার করে, অন্যদিকে তারা নোংরা করে। তারপরও সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। ঠাণ্ঠাজনিত রোগ থেকে শিশুদের রক্ষায় গরম কাপড়ে শিশুদের আবৃত রাখাসহ অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ