1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদ্‌যাপন - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হাতে গণিত বিভাগের ৪ শিক্ষার্থী মারধরের শিকার গ্রেপ্তারি পরোয়ানায় হানিট্র্যাপের সদস্য জি এম রিয়াজ আটক বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন।
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদ্‌যাপন

  • প্রকাশিত : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৯ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন বরিশালের আয়োজনে যথাযথ মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদ্‌যাপন করা হয়। আজ ১৬ ডিসেম্বর শনিবার সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে বিভাগীয় ও জেলা প্রশাসক বরিশাল নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান বিজয় দিবস ২০২৩ এর শুভ সূচনা করা হয়। এসময় বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ সরকারের বিভিন্ন দপ্তর পুষ্পস্তবক অর্পণ করে। পরে কীর্তনখোলা নদী সংলগ্ন ত্রিশ গোডাউন বধ্যভূমি স্মৃতিস্তম্ভে অভিমুখে পদযাত্রা শেষে সেখানে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসন বরিশালসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পন করেন সেখান থেকে শহিদ এডিসি কাজী আজিজুল ইসলাম সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। সকাল সাড়ে ৮ টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন-কুচকাওয়াজ ও বেলুন ফেস্টুন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মহান বিজয় দিবসের শুভ সুচনা করা হয়। দুপুর ১২ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল মোঃ জামিল হাসান বিপিএম-সেবা, পিপিএম, পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ জিহাদুল কবির, বিপিএম-সেবা, পিপিএম, পুলিশ সুপার বরিশাল ওয়াহিদুল ইসলাম বিপিএম, বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রমসহ অন্যন্য অতিথিরা উপস্থিত ছিলেন। সেখানে শতাধিক বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় মুক্তিযোদ্ধাদের জন্য ফুলেল শুভেচছা, সনদ, ক্রেস্ট ও অর্থ সহায়তা প্রদান করা হয়। এসময় মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য দুপুরে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এছাড়াও জুম্মা বাদ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে কালেক্টরেট জামে মসজিদের দোয়া মোনাজাত এর আয়োজন করা হয়। এছাড়াও বিকাল ৩ টায় বীর মুক্তিযোদ্ধা বনাম জেলা প্রশাসনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যা ৭ টায় বঙ্গবন্ধু উদ্যানে মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষ্যে অলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ