1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে সশস্ত্র বাহিনী দিবস ও মেজর এম,এ জলিলের মৃত্যুবার্ষিকী পালিত। - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুজ্জামান গ্রেফতার উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ উজিরপুরে হতদরিদ্রদের অটো ভ্যান প্রদান করেন ইউএনও- মোঃ আলী সুজা পরকীয়ার অভিযোগে ভাঙনের মুখে ৮ বছরের সংসার বাবার স্নেহবঞ্চিত দুই শিশু, ২ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে সশস্ত্র বাহিনী দিবস ও মেজর এম,এ জলিলের মৃত্যুবার্ষিকী পালিত।

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৩৪৬ 0 বার সংবাদি দেখেছে

 

নাজমুল হক মুন্না, উজিরপুর ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির উদ্যোগে ২১নভেম্বর সকাল ১১টার সময় সশস্ত্র বাহিনী দিবস ও মহান মুক্তিযুদ্ধের ৯ নং সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম,এ জলিলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।উপজেলা ইচলাদী বাসস্ট্যান্ডে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির কার্যালয়ে সংগঠনের সভাপতি ল্যাঃ কর্পোরাল, মোঃ জসিম উদ্দিন বেপারী ( অবঃ) এর সভাপতিত্বের বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট মোঃ আয়নাল হক ( অবঃ), বীর মুক্তিযোদ্ধা ল্যাঃ কর্পোরাল (অবঃ) মোঃ মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট মোঃ আঃরব ফকির।এবং অনুষ্ঠানের সঞ্চালনা করেন সার্জেন্ট অবসরপ্রাপ্ত মোঃ মনিরুজ্জামান খোকন। এ সময় বীর মুক্তিযোদ্ধা মরহুম মেজর এম, এ জলিল ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ৯ নং সেক্টর কমান্ডার থাকাকালীন তার সাহসিকতা ও বলিষ্ঠ নেতৃত্ব নিয়ে বিভিন্ন স্মৃতিচারণ আলোচনা করেন বক্তারা।অনুষ্ঠান শেষে মহান মুক্তিযুদ্ধে যে সকল সশস্ত্র বাহিনীর সদস্য শহীদ হয়েছেন ও ৯ নং সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম,এ জলিল সহ সকল বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং অবসরপ্রাপ্ত জীবিত সশস্ত্র বাহিনীর সদস্যদের দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানের সিনিয়র উপদেষ্টা অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ ইউসুফ শিকদার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ