1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
নাশকতা মামলায় ছাত্রদল নেতা সবুজ আকন র‍্যাবের হাতে আটক  - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুর পৌরসভায় শিক্ষা-প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসুচির শুভ উদ্বোধন করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুরে নরসিংহা ৫১ নং প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকা বাসীর মানববন্ধন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

নাশকতা মামলায় ছাত্রদল নেতা সবুজ আকন র‍্যাবের হাতে আটক 

  • প্রকাশিত : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ২৬৬ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: রাষ্ট্র বিরোধী ও নাশকতা মামলায় বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকনকে গ্রেফতার করেছে র‌্যাব ।শনিবার (১৮ নভেম্বর) বিকেলে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে থেকে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত সবুজ আকনের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন এয়ারর্পোট থানার রাষ্ট্র বিরোধী ও নাশকতা মামলায় রয়েছে । অভিযানের নেতৃত্ব দিয়েছেন র‌্যাব-৮ এর মেজর জাহাঙ্গীর আলম ও ডিডি রবিউল ইসলামসহ র‌্যাব-১০ এর ডিডি আমিনুল, এএসপি সোহেলসহ একটি আভিযানিক দল । র‌্যাব-৮ এর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ,গ্রেফতারকৃত সবুজ আকনসহ ৬০/৭০জন অজ্ঞাতনামা ব্যাক্তি গত ৩১ অক্টবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ‘বিএনপি’ ও ‘জামায়াতে ইসলামী বাংলাদেশ’ এর ডাকা ৭২ ঘন্টার অবরোধের সমর্থনে বরিশাল এয়ারপোর্ট রহমতপুর ব্রীজের দক্ষিণ দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে পাকা রাস্থার উপর রাষ্ট্র বিরোধী স্লোগান দিয়ে রাস্থায় গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে অগ্নি সংযোগ করে। ঢাকা-বরিশাল সহাসড়কের যান চলাচল বন্ধ করে দেয় এবং বেআইনী জনতাবদ্ধে লাঠি-সোঠা হাতে নিয়ে বিভিন্ন রাষ্ট্র বিরোধী স্নোগান দিয়ে মহাসড়কে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গাড়ি ভাংচুর করে ক্ষতি সাধন করে যাত্রীদের ভয়ভীতি প্রদর্শন ও জনমনে আতংকের সৃষ্টি করে।এছাড়াও, গ্রেফতারকৃত আসামী সবুজ আকনের নেতৃত্বে বরিশাল জেলার বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতা সংঘঠিত হয়েছে বলে জানা যায়। তার বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে ‘স্পেশাল পাওয়ার এ্যাক্ট-১৯৭৪’ এর ধারা-১৫(৩) অনুযায়ী একটি রাষ্ট্র বিরোধী ও নাশকতা মামলা দায়ের করেন। যার মামলা নং-০২, তারিখ-৩১/১০/২০২৩ ইং।পরে র‌্যাব-৮, সিপিএসসি, কোম্পানী কর্তৃক ছায়াতদন্ত করে আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীর অবস্থান সনাক্ত করে র‌্যাব-১০, সদর কোম্পানী এর সহায়তায় উক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উল্লেখিত রাষ্ট্র বিরোধী স্নোগান ও নাশকতা মামলায় অন্যতম প্রধান আসামীকে মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ