1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে শ্রমিক দলের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি, প্রতিবাদে বিক্ষোভ - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাবুগঞ্জ পাংশা গ্রামে বিএনপির দোয়া মোনাজাত, খাবার বিতরণ বরিশাল-২ আসনে বিএনপির প্রাথী বিজয়ী হওয়ায় উজিরপুর প্রেসক্লাবের দোয়া অনুষ্ঠান বিজয়ী রাজিব আহসানকে অভিনন্দন জানালেন পরাজিত আবদুল জব্বার বরিশাল-৪ : কে হাসবে শেষ হাসি ? উজিরপুরের হারতায় আদালতের নিষেধাজ্ঞা ও মামলা চলমান অবস্থায় ইজারা কার্যক্রমের ঘোষণা,ক্ষুব্ধ সংখ্যালঘু পরিবার ও ব্যবসায়ীরা বাকেরগঞ্জে শেষ সময়ে দাঁড়িপাল্লা সমর্থকদের বিশাল গণমিছিল উজিরপুরে বিএনপির প্রার্থী সরফুদ্দিন সান্টুর নির্বাচনী উঠান বৈঠকে লক্ষ জনতার ঢল, সমর্থন দিলেন এনপিপির প্রার্থী বাকেরগঞ্জে দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে : বাবর উজিরপুর পৌরসভার ৮নং ওয়ার্ডে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত উজিরপুরে সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে দাড়ালেন- এমপি প্রার্থী আবুল কালাম আজাদ বাদল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে শ্রমিক দলের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি, প্রতিবাদে বিক্ষোভ

  • প্রকাশিত : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ২৫৮ 0 বার সংবাদি দেখেছে

স্টাফ রিপোর্টার ॥ হঠাৎ করেই উজিরপুর উপজেলা শ্রমিক দলের কমিটি বাতিল করে নতুন আহবায়ক কমিটি ঘোষণা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বঞ্চিত শ্রমিক দল নেতারা। রবিবার (১২ নভেম্বর) দুপুরে উজিরপুর উপজেলার সামনে দিয়ে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে দাবি জানানো হয় সরকার পতনের আন্দোলন সংগ্রাম চলাকালীন সময়ে সম্পূর্ণ অগঠনতান্ত্রিক উপায় উপজেলা কমিটি বাতিল করা হয়েছে। জেলা কমিটি মোটা অংকের টাকার বিনিময়ে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। তাই জেলা কমিটি বাতিলের জাবি জানায় বিক্ষুব্ধ নেতা কর্মীরা।

মিছিলের নেতৃত্ব দেয়া উপজেলা শ্রমিক দলের সদ্য সাবেক সভাপতি সোলাইমান খান হাইয়ুম বলেন, কোন কারণ ছাড়াই তাদের উপজেলা শ্রমিক দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন জেলা শ্রমিক দল সভাপতি ও সাধারণ সম্পাদক। এরপর গতকাল হঠাৎ করেই নতুন করে উপজেলা শ্রমিক দলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে যারা স্থান পেয়েছে তারা পূর্বে আওয়ামী লীগ সহ অন্যান্য দলের রাজনীতি করত। দলীয় কোন কর্মসূচিতে কমিটিদের যারা স্থান পেয়েছে তাদেরকে কখনোই দেখা যায়নি। শুনেছি মোটা অংকের অর্থের লেনদেনের মাধ্যমে এই কমিটি দিয়েছে জেলা শ্রমিক দল। তাই এই কমিটি বাতিলের দাবিতে উপজেলা শ্রমিক দলের নেতাকর্মীরা বিক্ষোভ করেছে।

বরিশাল জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোহাম্মদ নান্নু মিয়া বলেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নিজের ইচ্ছামত সংগঠন পরিচালনা করেন। সভাপতি তার নির্দেশনায় চলেন। উজিরপুর উপজেলা শ্রমিক দলের কমিটি বিলুপ্ত করার ব্যাপারে তিনি জেলা শ্রমিক দলের কোন নেতাকর্মীর সাথে আলোচনা করেননি। এমনকি নতুন আহবায়ক কমিটি দেয়া হয়েছে তা জেলা শ্রমিক দলের কোন নেতারা জানেন না। শুনেছি নতুন আহবায়ক কমিটির কাছ থেকে ৫ লক্ষ টাকা নিয়েছেন সভাপতি ও সাধারণ সম্পাদক। বিষয়টি আমরা মূল দল এবং কেন্দ্রীয় নেতাদের জানিয়েছি।

নান্নু মিয়া বলেন, পুরোনো কমিটির নেতাকর্মীরা যখন আন্দোলন সংগ্রামে ব্যস্ত ঠিক তখনই তাদের কমিটি ভেঙে দেয়া হয়। আর যাদের নেতৃত্বে আনা হয়েছে তারা কখনো শ্রমিক রাজনীতির সাথে সম্পৃক্তই ছিল না।

বিএনপি নেতা এস শরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে বহুবার নিষেধ করা হয়েছিল শ্রমিক দলের কমিটি বিলুপ্ত করতে। কিন্তু তিনি তা তোয়াক্কা না করে সক্রিয় কমিটি বিলুপ্ত ঘোষণা করে দিয়েছেন। নতুন একটি আহবায়ক কমিটি ঘোষণা করেছেন যারা আন্দোলন সংগ্রামের সাথে সম্পৃক্ত নয়।

বরিশাল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কালাম শাহীন বলেন, এখন কোন কমিটি বিলুপ্ত করা কিংবা কমিটি ঘোষণা সময় নয়। সকলে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে ব্যস্ত। এই সময় জেলাস শ্রমিক দল কিভাবে একটি উপজেলা শ্রমিক দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে তা বোধগম্য নয়। বিষয়টি আলোচনা সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

তবে বরিশাল জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, সাংগঠনিক বিধি বহির্ভূত কার্যক্রম করায় উজিরপুর উপজেলা শ্রমিক দলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। এরপরে সংগঠনকে গতিশীল করতে নতুন একটি কমিটি ঘোষণা করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ