1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
এসএম জাকির হোসেনের মায়ের কুলখানী অনুষ্ঠিত  - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে আইনশৃঙ্খলা ও মাসিক সভা অনুষ্ঠিত যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আলী আকবর গ্রেফতার সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে নুরুল আমিনের সৌজন্য সাক্ষাৎ বানারীপাড়ায় ভেকু-পল্টন নিলামে অনিয়মের অভিযোগ সম্পত্তি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে বিধবা নারীর সংবাদ সম্মেলন উজিরপুরে সানুহার টু ধামুরা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন -এমপি সান্টু চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি গুঠিয়ায় বন্ধু মহল একতা ফাউন্ডেশন-২০০৪ এর শিক্ষা উপকরণ বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বরিশালে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে র‍্যাব-৮ এর বিশেষ উদ্যোগ তথ্য দিলেই সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার, গোপন থাকবে পরিচয়
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

এসএম জাকির হোসেনের মায়ের কুলখানী অনুষ্ঠিত 

  • প্রকাশিত : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৩৬২ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: মতবাদের সম্পাদক ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনের মা মরহুমা খালেদা বেগমের রুহের মাগফেরাত কামনায় কুলখানী ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ৬ই নভেম্বর সোমবার আসরবাদ নগরীর কলেজ রো মসজিদ সংলগ্ন জাহানারা ইসরাইল স্কুল প্রাঙ্গণে পরিবারের পক্ষ থেকে এ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।দোয়া মোনাজাত পরিচালনা করেন জামে কশাই মসজিদ এর পেশ ইমাম আলহাজ্ব আবদুল মান্নান।

উক্ত দোয়া-মোনাজাত অনুষ্ঠানে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী), আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জ্যেষ্ঠ সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ, বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু অংশগ্রহণ করেন।

এছাড়াও বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফয়জুল করিম, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর পরিচালক সেরনিয়াবাত মঈনউদ্দিন আবদুল্লাহ, বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতের ছেলে আবিদুর রহমান সেরনিয়াবাত পর্তুশ, জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মহসিন উল ইসলাম হাবুল, বরিশাল সিটির প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু ও রফিকুল ইসলাম খোকন, জেলা যুবলীগের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল করিম শাহীন, সরকারি ব্রজমোহন কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক স.ম ইমানুল হাকিম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর খোরশেদ আলমসহ সাংবাদিক, প্রশাসনিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন।

উল্লেখ্য, গত ৩রা নভেম্বর সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন নগরীর কলেজ রো নিবাসী মরহুম এ্যাডভোকেট নেহাল হোসেনের সহধর্মিণী খালেদা বেগম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। একইদিন শুক্রবার বাদ জুমা মরহুমার জানাজা নামাজ শেষে নগরীর মুসলিম গোরস্থানে চির নিদ্রায় শায়িত করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ