1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরের কৃতি সন্তান আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে সহকারি অধ্যাপক হিসেবে যোগদান - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরের ব্র‍্যাক এর উদ্যোগে গৌরনদীর উপজেলার সরিকলে পাওয়ার টিলার ও ধান মাড়াই মেশিন বিতরণ সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ, আদালতে মামলা ভোলার বোরহানউদ্দিনে চাঞ্চল্যকর হত্যা মামলার দুই আসামি গ্রেফতার বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে আলোচনা সভা বাকেরগঞ্জে গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগে দানিসুর রহমান লিমন গ্রেফতার উজিরপুরে ব্র‍্যাক এর উদ্যোগে বিনামূল্যে উন্নত জাতের হাঁসের বাচ্চা বিতরণ বরিশালে সিসিটিভির নজরদারিতে অপরাধীদের পালানোর পথ, এক মাসে ৯০৯ গ্রেফতার বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত বরিশালে ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ আটক ১
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরের কৃতি সন্তান আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে সহকারি অধ্যাপক হিসেবে যোগদান

  • প্রকাশিত : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১১৬৯ 0 বার সংবাদি দেখেছে

 

মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার কৃতি সন্তান ডক্টর তারিকুল ইসলাম সজিব , আমেরিকার নর্থ ক্যারোলাইনার বিশ্ব বিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসাবে ৬ নভেম্বর সোমবার যোগদান করেন।
ডেনমার্ক এর কোপেনহেগেন ইউনিভার্সিটির প্লাণ্ট এন্ড এনভায়রনটাল সায়েন্স ডিপার্টমেন্ট থেকে পি এইচ ডি ডিগ্রী লাভ করেছেন বরিশাল জেলার উজিরপুরের শিকারপুর ইউনিয়নের জয়শ্রী গ্রামের মো: হাছান মূধা পুত্র তারিকুল ইসলাম সজিব । তার গবেষণার বিষয় ছিল Pollutants in surface specific urban runoff in Beijing, China.
কোপেনহেগেন ইউনিভার্সিটির প্লাণ্ট এন্ড এনভায়রনটাল সায়েন্স ডিপার্টমেন্টের Professor Peter Engelund Holm (Ph.D), Professor Hans Christian Bruun Hansen (Ph.D.) ও ইন্স্টিট্যূট অফ জিও গ্রাফিক সাইন্স এন্ড নাচারাল রিসরসেস, চাইনিজ একাডেমী অফ সায়েন্সেস, বেইজিং, চীন এর Professor Dr. Liang Tao এর তত্ত্বাবধানে তার গবেষণাকর্ম সুসম্পন্ন করেন। পি এইচ ডি গবেষণা থেকে ইতোমধ্যেই একাধিক প্রবন্ধ সর্বাধিক নামী আন্তর্জাতিক গবেষণামূলক জার্নালে প্রকাশিত হয়েছে।
ড. তারিকুল ইতঃপূর্বে ডেনমার্ক সরকারের বৃত্তি নিয়ে ডেনমার্ক এর অরহুস বিশ্ববিদ্যালয় থেকে গবেষণায় সর্বোচ্চ গ্রেড নিয়ে Agro-Environmental Management এ এম. এস. সি ডিগ্রি অর্জন করেন। আন্তর্জাতিক গবেষণামূলক জার্নালে ও কনফেরেন্স সহ তার 12 টিরও বেশি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ভবিষ্যতে তিনি বাংলাদেশ এর বড় শহরের পরিবেশ দূষণ নিয়ে গবেষণা করতে আগ্রহী । তিনি বাংলাদেশ জূট কর্পোরেশন এর অব : প্রাপ্ত সিনিওর অফিসার আবুল হাসান মৃধা ও হামিদা হাসান এর ছোট পুত্র । তিনি উজিরপুর প্রেস ক্লাব এর প্রাক্তন সহ সভাপতি ও বর্তমানে মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর এ কর্মরত সহিদুল ইসলাম নয়ন মৃধার ছোট ভাই । তার ৪ বোন শিক্ষকতার পেশার সাথে জড়িত I তিনি দুই পুত্র ও এক কন্যার জনক তার সহ ধর্মিনী নিয়ে ডেনমার্ক থেকে আমেরিকায় বসবাস করতেছেন । তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ