1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে সাংবাদিক সমাজের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে বিএনপি নেতার ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন, ফেসবুকে আলোচনা -সমালোচনার ঝড় জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে সাংবাদিক সমাজের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৩৩৬ 0 বার সংবাদি দেখেছে

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ গত ২৮ অক্টোবর ঢাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলা ও এক সাংবাদিক নিহত হওয়াসহ ২৭ জন সাংবাদিক আহত হওয়ার ঘটনায় দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৩০ অক্টোবর, ২০২৩ বেলা ১১ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বরিশাল প্রেসক্লাব। আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে একাত্বতা প্রকাশ করে বরিশাল ন্যাশনাল ডেইলি ব্যুরোচিফ এসোশিয়েশন, নিউজ এডিটরর্স, সাংবাদিক ইউনিয়ন, সম্মিলিত সাংবাদিক ফোরাম, বরিশাল ফটো সাংবাদিক ফোরাম, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন, বরিশাল ইলেক্টনিক্স মিডিয়া এসোশিয়েশন, বরিশাল তরুন সাংবাদিক ফোরামসহ বরিশালের বিভিন্ন সাংবাদিক সংগঠন।

উক্ত সমাবেশ বক্তারা বলেন, রাজনৈতিক সমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে হামলার ঘটনা নিন্দনীয়। যারা এধরনের ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। বরিশাল প্রেস ক্লাবের সহ-সভাপতি পুলক চ্যাটার্জির সভাপতিত্বে ও বেলায়েত বাবলুর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, সিনিয়র সদস্য নুরুল আলম ফরিদ, এটিএন বাংলা বরিশাল ব্যুরো হুমায়ুন কবির, এখন টেলিভিশন বরিশাল ব্যুরা প্রধান ফেরদাউস সোহাগ, দেশ টিভির বরিশাল ব্যুরো প্রধান রাহাত খান, আযাদ আলাউদ্দিন, সাইফুর রহমান মিরনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ