1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে ইলিশ সম্পদ রক্ষায় যৌথ অভিযান  - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতিতে র‌্যাব-৮ বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম এর বিরুদ্ধে ফের ষড়যন্ত্র পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেছে বসিক ঈদে মোবাইল কোর্ট নিয়ে মাঠে থাকবে বিআরটিএ-পরিচালক উজিরপুরে পিতার ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে, ২০ লক্ষ টাকার ক্ষতি, থানায় মামলা, ছেলে গ্রেপ্তার ডিম বিক্রির আড়ালে ভয়ানক মাদকের কারবার, ৩১২ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদযাত্রা নিরাপদ করতে খুলনায় বাস টার্মিনাল পরিদর্শনে পুলিশ ও বিআরটি বরিশাল সিটি কর্পোরেশনের সাধারণ সভা অনুষ্ঠিত ইউএনও’র শক্তির উৎস্য গ্রাম পুলিশ-স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত)উপ-পরিচালক উপমা ফারিসা উজিরপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায়- সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু (এমপি)
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে ইলিশ সম্পদ রক্ষায় যৌথ অভিযান 

  • প্রকাশিত : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ৩৭৯ 0 বার সংবাদি দেখেছে

 

নিউজ ডেস্ক: আজ ২৮ অক্টোবর শনিবার সকাল ১০ টায় বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর বরিশাল এর আয়োজনে নগরীর ডিসি ঘাট থেকে হিজলা-মেহেন্দীগঞ্জ উপজেলায় ইলিশ সম্পদ রক্ষায় প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ উপলক্ষে কীর্তনখোলা, মেঘনাসহ অন্যান্য নদীতে বিভিন্ন দপ্তরের সমন্বয়ে যৌথ অভিযান অনুষ্ঠিত হয়। ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাক্সফোর্স কমিটির সভাপতি ও জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম এর নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ শওকত আলী, অতিরিক্ত ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল ফারুক উল হক পিপিএম, বিভাগীয় উপ পরিচালক মৎস্য অধিদপ্তর বরিশাল নৃপেন্দ্র নাথ বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার হিজলা ও মেহেন্দীগঞ্জ, জেলা মৎস্য কর্মকর্তাসহ আরও অনেকে। শুরুতে বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ শওকত আলী প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন এবং অভিযানের শুভ উদ্বোধন করেন। পরে অতিথিরা নৌবাহিনী, কোস্টগার্ড এবং নৌ-পুলিশের সমন্বয়ে কীর্তনখোলা নদীসহ বেশকিছু নদীতে অভিযান পরিচালনা করেন। অভিযান শেষে এক আলোচনায় অতিথিরা মা ইলিশ রক্ষায় আমাদের করনীয় বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। অভিযানে ৮০ কেজি ইলিশ মাছ এবং ১ লক্ষ ২০ হাজার মিটার জাল জব্দ করা হয়। অভিযান শেষে কর্ণকাঠী এলাকায় জব্দ কৃত ৮০ কেজি ইলিশ মাছ এতিমখানা ও বৃদ্ধাশ্রমে বিতরণ করা হয় এবং ১ লক্ষ ২০ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ