1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ২২ জন নিহত - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন উজিরপুরে সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর আয়োজনে যথাযথ মর্যাদায় জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত “মরণে হাসিছো তুমি কাঁদিছে ভূবন” ঈদকে ঘিরে পটুয়াখালী-বরগুনায় র‌্যাব-৮’র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বাকেরগঞ্জ পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীন তালুকদার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বসিক ক্ষত বুকে নিয়েও মানবতার ডাকে সেবায় ফিরলেন শেবাচিমের ইন্টার্ন চিকিৎসকরা বিসিবির বরিশাল জেলা কাউন্সিলর নির্বাচিত মঈনুদ্দীন রুবেলকে সংবর্ধনা, বরিশাল স্টেডিয়ামে ক্রীড়াঙ্গনের উচ্ছ্বাস পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতিতে র‌্যাব-৮ বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম এর বিরুদ্ধে ফের ষড়যন্ত্র
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ২২ জন নিহত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ৩৩৫ 0 বার সংবাদি দেখেছে

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের লুইস্টন শহরে গতকাল বুধবার রাতে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। লুইস্টন পুলিশের একটি সূত্রের বরাত দিয়ে এনবিসি নিউজ এ খবর জানিয়েছেন। একাধিক স্থানে এলোপাতাড়ি গুলিতে কমপক্ষে ২২ জন নিহত এবং ৫০ থেকে ৬০ জন আহত হয়েছেন।

স্থানীয় পুলিশ রবার্ট কার্ড (৪০) নামে সন্দেহভাজন এক ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করেছে।

ছবিতে ওই ব্যক্তির হাতে একটি রাইফেল দেখা যাচ্ছে। তাঁকে পুলিশ সশস্ত্র এবং বিপজ্জনক ব্যক্তি হিসেবে অভিহিত করেছে।

 

একটি বার, রেস্তোরাঁ, ওয়ালমার্টের বিক্রয়ও ব্যবসায়িক কেন্দ্রে এ হামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। একটি বিবৃতিতে মেইন অঙ্গরাজ্যের পুলিশ এক্স (সাবেক টুইটার)-এ জানিয়েছে, ‘লুইস্টনে একজন সক্রিয় শুটার আছে।

আমরা মানুষদের নিজ জায়গায় আশ্রয় নিতে বলেছি। অনুগ্রহ করে দরজা বন্ধ করে আপনারা বাড়ির ভেতরে থাকুন।’ কেন্দ্রীয় মেডিকেল সেন্টার বলেছে, এটি একটি গণহত্যা। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 

শহরের দুটি স্থানে যে ব্যক্তি গুলি চালিয়েছে তাকে খুঁজছে পুলিশ। হামলাকারী পলাতক। তাকে আটক করতে না পারায় ফের হামলার আশঙ্কা করছে পুলিশ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এ ঘটনা জানানো হয়েছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ