1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
গাজার পরিস্থিতি ‘মানবিক বিপর্যয়’ বললেন পুতিন - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে বিএনপি নেতার সাইনবোর্ড ভাংচুর, হত্যার হুমকি.জমি দখলের পায়তারা উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মুন্না, সদস্য সচিব সিয়াম উজিরপুরে মুন্ডপাশা গ্রামে নতুন শিকারপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ২ টি গাভী গরু চুরি পলাশপুর কাজীর গোরস্থানে খাদেম নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ উজিরপুর হাসপাতালের বদ্ধ কক্ষে সরকারি ওষুধ- সরঞ্জামের পাহাড়: সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন বরিশালে মসজিদ কমিটির বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম দেশসেরা শিক্ষা অফিসার , প্রজ্ঞাপন জারি উজিরপুরে তিন সন্তানের জননীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অসহায় প্রতিবন্ধী পরিবারের ন্যায়বিচারের আকুতি বরিশালে ইয়ুথনেট গ্লোবাল’কে সম্মাননা স্মারক প্রদান হানি ট্রাপারার সাবিনা বেপরোয়া, টার্গেট সেনা সদস্য
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

গাজার পরিস্থিতি ‘মানবিক বিপর্যয়’ বললেন পুতিন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ৩৬০ 0 বার সংবাদি দেখেছে

অনলাইন ডেস্ক: চলমান সংঘাতের মধ্যে গাজা উপত্যকার পরিস্থিতিকে ‘মানবিক বিপর্যয়’ হিসেবে আখ্যায়িত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থ আনাদোলু

প্রতিবেদনে বলা হয়েছে, চলমান সংঘাতের মধ্যে গাজা উপত্যকার পরিস্থিতিকে ‘মানবিক বিপর্যয়’ হিসেবে আখ্যায়িত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার মস্কোতে বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এক সভায় বক্তৃতাকালে পুতিন বলেন, ‘অন্যদের সংঘটিত অপরাধের মূল্য নিরপরাধ মানুষ অবশ্যই দেবে না।

রাশিয়ার এই প্রেসিডেন্ট গাজার ফিলিস্তিনিদের ‘সম্মিলিত শাস্তির’ নীতির বিরোধিতাও করেন। তিনি বলেন, এই ক্ষেত্রে বয়স্ক মানুষ, নারী, শিশু এবং পুরো পরিবার মারা যায়।

বুধবারের এই বক্তব্যে পুতিন ইসরায়েল-ফিলিস্তিন সংকট নিরসনে দ্বি-রাষ্ট্র সমাধানের বিষয়ে রাশিয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘ইসরায়েল ও ফিলিস্তিনের জন্য দুটি পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠাই হচ্ছে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তির চাবিকাঠি।

প্রেসিডেন্ট পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘মূল কাজ হলো রক্তপাত এবং সহিংসতা বন্ধ করা। অন্যথায়, সংকটের আরও সম্প্রসারণ হতে পারে এবং সেটি গুরুতর ও অত্যন্ত বিপজ্জনক, ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনতে পারে। এবং সেটি কেবল মধ্যপ্রাচ্য অঞ্চলের জন্য নয়, এটি মধ্যপ্রাচ্যের সীমানাও ছাড়িয়ে যেতে পারে। ’

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ