1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
আধুনিক ছাত্রাবাস ভবনের  বিএম কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে সানুহার টু ধামুরা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন -এমপি সান্টু চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি গুঠিয়ায় বন্ধু মহল একতা ফাউন্ডেশন-২০০৪ এর শিক্ষা উপকরণ বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বরিশালে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে র‍্যাব-৮ এর বিশেষ উদ্যোগ তথ্য দিলেই সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার, গোপন থাকবে পরিচয় বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে তিন যানবাহনের সংঘর্ষ, প্রাণ গেল অজ্ঞাতনামা প্রতিবন্ধী নারীর আদর্শের টানে আঘাতের ক্ষত হাসিমুখে বয়ে বেড়ান বিএনপি কর্মী দেলোয়ার উজিরপুরের ধামুরা-শোলক সড়কে ৭ কোটি টাকা ব্যায়ে ব্রীজের অ্যাপ্রোচ ও রাস্তা নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উজিরপুরে ভিক্ষুকের ছদ্মবেশে ঘরে ঢুকে স্বর্ণালংকার লুটের চেষ্টা, বাধা দেওয়ায় হাতুড়িপেটায় রক্তাক্ত প্রবাসীর স্ত্রী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

আধুনিক ছাত্রাবাস ভবনের  বিএম কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

  • প্রকাশিত : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৩৫১ 0 বার সংবাদি দেখেছে

 

বরিশাল প্রতিনিধিঃ বরিশাল সরকারি ব্রজমোহন বিএম কলেজের মহাত্মা অশ্বিনী কুমার ছাত্রাবাসে আধুনিক ভবন নির্মান, পুরাতন ভবন সংস্কারসহ বিভিন্ন সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সাধারন শিক্ষার্থী।

মঙ্গলবার ১৭ ই অক্টোবর বেলা ১১ টায় কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করে কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, অশ্বীনি কুমার হলের নামে মোট ৪ টি ছাত্রাবাস রয়েছে। এর মধ্যে দুটিই বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায়ই জরাজীর্ণ এসব ভবনের পরেস্তারা খসে পড়ে শিক্ষার্থীরা আহত হচ্ছে। ঝুঁকিপূর্ন রুম নিয়ে নানা সমস্যার সম্মূখীন হতে হয় তাদের। সম্প্রতি ছাদের পলেস্তর খসে পরায় আন্দোলনে নেমেছেন তারা।

কলেজ প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা না নেয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা। কলেজের ভিতরের ডিগ্রি হোস্টেলে ৫০০-৬০০ শিক্ষার্থী থাকেন বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

পরে বেলা ১২ টার দিকে কলেজ অধ্যক্ষ ও শিক্ষকরা শিক্ষার্থীদের আসস্ত করার চেষ্টা করেন। তিনি বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দিলেও শিক্ষার্থীরা আন্দোলনে অনড় থাকার ঘোষনা দেন। পরবর্তীতে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে কলেজ অধেক্ষের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এদিকে, নগরীর বিএম কলেজ সড়ক অবরোধ করায় বিপাকে পড়েন নথুল্লাবাদ থেকে সদর রোড ও লঞ্চঘাটে যাতায়াত করা যাত্রীরা। যাতায়াতের জন্য বিকল্প রাস্তা ব্যবহার করতে হয় তাদের। কলেজটিতে বর্তমানে ২২ টি বিষয়ে ৩০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। বিক্ষোভ মিছিলে এসে শিক্ষার্থীদের আস্বস্ত করলে অধ্যাপক গোলাম কিবরিয়া অধ্যক্ষের অনুরোধে কর্মসূচি বন্ধ করে শিক্ষার্থীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ