1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
গৌরনদীতে পিতাকে ঝাড়ুপেটা করলেন পুত্র - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুজ্জামান গ্রেফতার উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ উজিরপুরে হতদরিদ্রদের অটো ভ্যান প্রদান করেন ইউএনও- মোঃ আলী সুজা পরকীয়ার অভিযোগে ভাঙনের মুখে ৮ বছরের সংসার বাবার স্নেহবঞ্চিত দুই শিশু, ২ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন এর যোগদান, ফুলেল শুভেচ্ছায় বরণ এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম বাকেরগঞ্জের কলসকাঠীতে আলোচনা সভা, দোয়া ও ক্রীড়া সামগ্রী বিতরণ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

গৌরনদীতে পিতাকে ঝাড়ুপেটা করলেন পুত্র

  • প্রকাশিত : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৩৫৭ 0 বার সংবাদি দেখেছে

 

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল জেলাধীন গৌরনদী উপজেলার সালতা ইউনিয়নে নিজ পিতাকে ঝাড়ুপেটা করার অভিযোগ পাওয়া গেছে তারই ঔরসজাত ছেলের বিরুদ্ধে। শুধু লাঞ্চনাই নয়,দেশী অস্র দিয়ে পিতাকে হত্যা করার হুমকিও দেয়া হয়। বিষয়টির প্রতিকার চেয়ে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত,বরিশালে একটা মামলা দায়ের করেছেন হতভাগ্য পিতা। মামলা সুত্রে জানা যায়, গৌরনদীর খাঞ্জাপুর ইউনিয়নের সালতা গ্রামে বসবাস করেন মৃত সাদেক আলী মোল্লার পুত্র মোবারক মোল্পা(৭০) পেশায় পার্শ্ববর্তী মসজিদের মোয়াজ্জেম এবং খাদেম। তিনি অসুস্থ থাকায় চিকিৎসা করানোর উদ্দেশ্যে নিজের কাছে রক্ষিত মসজিদের টাকা ব্যায় করেন।পরবর্তীতে মসজিদের টাকা পরিশোধ এবং উন্নত চিকিৎসার প্রয়োজনে নিজের লাগানো চারটি গাছ বিক্রির উদ্দোগ নিলে তাতে বাধা দেয় তারই পুত্র আলামীন মোল্লা। এসময় পিতা এবং পুত্রের মাঝে বাকবিতন্ডার এক পর্যায়ে নিজ পিতাকে ঝাড়ু দিয়ে পিটিয়ে আহত করেন আলামীন মোল্লা। শুধু ঝাড়ু পেটাই নয়,বাবাকে হত্যা করার হুমকি দিয়ে দেশী অস্র প্রদর্শন করেন আলামীন। পরবর্তীতে স্থানীয়রা এগিয়ে এসে পুত্রের হাত থেকে পিতাকে উদ্ধার করে শেবাচিমে প্রেরণ করেন। এদিকে, এমন ন্যাক্কারজনক কান্ডে হতবাক হয়ে পরেছে এলাকাবাসী। তাদের বক্তব্য, আলামীন মোল্লা একজন কুলাংগার। না হলে কোন সুস্থ ব্যাক্তি এমন হীন কাজ করতে পারে না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান,অভিযুক্ত আলামীন মোল্লাকে কঠোর শাস্তি প্রদান করা হোক,যাতে ভবিষ্যতে আর কোন মানুষ রুপি জানোয়ার এহেন জঘন্য কাজ করতে না পারে। এবিষয়ে অভিযুক্ত ব্যাক্তির বক্তব্য নেওয়ার চেস্টা করলেও তা সম্ভব হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ