1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে ইলিশ সম্পদ উন্নয়ন বিষয়ক টাস্কফোর্স  কমিটির আলোচনা সভা  - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে ইলিশ সম্পদ উন্নয়ন বিষয়ক টাস্কফোর্স  কমিটির আলোচনা সভা 

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৪৬৮ 0 বার সংবাদি দেখেছে

মোঃ কাওছার হোসেন, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে ইলিশ সম্পদ উন্নয়ন বিষয়ক টাস্কফোর্স কমিটির আলোচনা সভা উজিরপুর উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। আগামী ১২ অক্টোবর থেকে ০২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ ধরা, ক্রয়, বিক্রয়  মজুদ, পরিবহন ও বরফ কল বন্ধ রেখে মা ইলিশ রক্ষা করে ইলিশ সম্পদ উন্নয়নের লক্ষ্যে উজিরপুর উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ১০ অক্টোবর মঙ্গলবার বেলা ১২ টায় উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন এর সভাপতিত্বে ও উজিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উজিরপুর পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী,  উজিরপুর মডেল থানার  অফিসার  ইনচার্জ (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান সোহাগ, উজিরপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মাঝি, বামরাইল ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ইউসুফ হাওলাদার, শোলক ইউনিয়ন চেয়ারম্যান আঃ হালিম সরদার, জল্লা ইউনিয়ন চেয়ারম্যান বেবি রাণী দাস, হারতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমল মল্লিক, কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস, আনসার  ও ভিডিপি কর্মকর্তা শাহিনুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আঃ হাকিম সেরনিয়াবাত, বীর মুক্তিযোদ্ধা মোঃ আকরাম হোসেন হাওলাদার, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ