1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল চরবাড়িয়ায় বেড়িবাঁধের মাটি কর্তন - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুজ্জামান গ্রেফতার উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ উজিরপুরে হতদরিদ্রদের অটো ভ্যান প্রদান করেন ইউএনও- মোঃ আলী সুজা পরকীয়ার অভিযোগে ভাঙনের মুখে ৮ বছরের সংসার বাবার স্নেহবঞ্চিত দুই শিশু, ২ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন এর যোগদান, ফুলেল শুভেচ্ছায় বরণ এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম বাকেরগঞ্জের কলসকাঠীতে আলোচনা সভা, দোয়া ও ক্রীড়া সামগ্রী বিতরণ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল চরবাড়িয়ায় বেড়িবাঁধের মাটি কর্তন

  • প্রকাশিত : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ৩৫৯ 0 বার সংবাদি দেখেছে

 

স্টাফ রিপোর্টার ॥ বেকু মেশিন দিয়ে বেড়িবাঁধ এর পাশ ঘেঁষে মাটি কেটে প্রায় পুকুরের মত গর্ত করার ঘটনায় উতপ্ত হয়ে উঠেছে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন। বিএমপি’র কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে ওই ইউনিয়নের চরউলালঘুনী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পৈতিক সম্পত্তি দাবী করে বেড়িবাঁধ এর পাশ ঠেকিয়ে গর্ত করে জমি কেটে ফেলেছেন ওই গ্রামের খবির হাওলাদার ও তার ভাই লিটু হাওলাদারসহ মাসুদ শেখ নামের এক ব্যক্তি। এমন তথ্য শুনে ঘটনাস্থলে ছুটে যান বরিশাল পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর উপ-সহকারী প্রকৌশলী মোঃ ফারুক । সরেজমিনে এমন দৃশ্য দেখে পাউবো’র কর্মকর্তা থানা পুলিশকে খবর দেয়। কাউনিয়া থানার ওসির নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেন এসআই মোস্তাফিজুর রহমান ও এএসআই হুমায়ুন কবিরসহ পুলিশের একটি টিম।

পাউবো’র উপ-সহকারী প্রকৌশলী মোঃ ফারুক বলেন, থানা পুলিশ বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন। বেড়িবাঁধ এর পাশে কোন ক্রমেই মাটি কাটা যাবে না। অথচ তারা বড় গর্ত করে ফেলেছে। শর্তানুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোন পদক্ষেপ নেয়া হয়নি। শর্তটি হল, আগামীকাল অর্থাৎ ৬ অক্টোবর শুক্রবার দিনের মধ্যে গর্তটি ভর্তি করে পূর্বের ন্যায় স্থানটি সমতল করে ফেলবে। নয়তো আইনানুযায়ী ব্যবস্থা নিবো।

কাউনিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। পরবর্তীতে ঘটনার প্রেক্ষাপট অনুযায়ী আইনি পদক্ষেপ নেয়া হবে।

অভিযুক্ত খবির হাওলাদার বলেন, পারিবারিক আলোচনায় ব্যস্ত আছি। পরে কল করে কথা বলবো।

জানা গেছে, ওই গ্রামের মোসলেম হাওলাদারের পুত্র খবির হাওলাদার ও লিটু হাওলাদার। পৈতিক সম্পত্তি দাবী করলেও আইনানুযায়ী বেড়িবাঁধ সংলগ্ন স্থানে কোন গর্ত করা যাবে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ