1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে সাবেক চেয়ারম্যানের অবৈধ স্থাপনা ভেঙে ফেলেছে- এসিল্যান্ড কে.এম ইশমাম - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে সাবেক চেয়ারম্যানের অবৈধ স্থাপনা ভেঙে ফেলেছে- এসিল্যান্ড কে.এম ইশমাম

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৪১০ 0 বার সংবাদি দেখেছে

 

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের হারতা বন্দরে সরকারি জমি দখল করে ভূমিদস্যুদের নির্মাণাধীন পাকা ভবন ভেঙে ফেলেছে এসিল্যান্ড কে.এম ইশমাম। সরকারের নির্দেশ ভূমিদস্যুদের কবল থেকে সরকারি খাল,নদী ও জমি দখল মুক্ত রাখা তা বাস্তবায়নের লক্ষ্যে উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি কে. এম ইশমাম একের পর এক অবৈধ দখলদারদের ভবন গুড়িয়ে দিয়ে ও অগ্রনী ভূমিকা পালন করে ইতিমধ্যে ব্যপক সাড়া পেয়েছেন তিনি। এরই ধারাবাহিকতায় ৫ অক্টোবর বৃহস্পতিবার হারতা বন্দরে সাবেক ইউপি চেয়ারম্যান আঃ মান্নান মৃধার অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কে.এম ইশমাম, উজিরপুর মডেল থানার এস,আই তরুণ কুমারসহ পুলিশের টিম। এ ব্যপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি কে.এম ইশমাম জানান, হারতা মৌজায় মৌজায় সরকারি ডাকবাংলো এর পাশে ১১৩২ নং দাগে ০.০৫ একর নদী শ্রেণীর জমি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করা হয়। একটি সুনির্মিত ভবন সম্পূর্ণ রূপে ভেঙে ফেলা হয়। উচ্ছেদ কার্যক্রমে উজিরপুর থানা পুলিশ সহায়তা প্রদান করেন। অতি শীঘ্রই উচ্ছেদের প্রতিবেদন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বরিশাল বরাবর প্রেরণ করা হবে। এদিকে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়ায় এসিল্যান্ডকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ