1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে একই পরিবারের ৩ নারীকে অচেতন করে চুরি - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে একই পরিবারের ৩ নারীকে অচেতন করে চুরি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৪৬৪ 0 বার সংবাদি দেখেছে

 

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্ব আটিপাড়া গ্রামে খাবারের সাথে বিষাক্ত দ্রব্য মিশিয়ে একই পরিবারের ৩ নারীকে অচেতন করে চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সুত্রে জানা যায় উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্ব আটিপাড়া গ্রামের মৃত আব্দুল হাওলাদারের ছেলে মোঃ হালিম হাওলাদার (৪৫) এর ঘরে ৪ অক্টোবর বুধবার রাতে খাবারের সাথে অচেতন নাশক দ্রব্য মিশিয়ে রাখে চোর চক্ররা।খাবার খেয়ে অচেতন হয় মোসাঃ আকলিমা বেগম(৩৮) ও তার মেয়ে সুমি বেগম (২২) রিয়া আক্তার (১২)। অচেতন অবস্থায় তারা বাড়িতে চিকিৎসাধীন রয়েছে। জানা যায় ওই রাতে পশ্চিম পাশের জালানার রড ভেঙে ঘরে ঢুকে চোরচক্ররা এক জোড়া রুপার নুপুর ও স্বর্নের চেইন নিয়ে যায় । তবে হালিম বাড়িতে ছিলেননা। তিনি ঢাকায় ছিলেন । এছাড়াও একই রাতে পাশের বাড়ির মোঃ হায়দার হাওলাদারের ঘরে ঢোকার চেষ্টা করেছিল। কিন্তু বাড়ির লোকজন টের পেলে চোরচক্ররা পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কোন মালামাল চুরি হয়নি। বিষয়টি পরবর্তীতে খতিয়ে দেখা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ