1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
পটুয়াখালীতে ডাকাতি করতে গিয়ে ৩ ভুয়া ডিবি আটক - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুজ্জামান গ্রেফতার উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ উজিরপুরে হতদরিদ্রদের অটো ভ্যান প্রদান করেন ইউএনও- মোঃ আলী সুজা পরকীয়ার অভিযোগে ভাঙনের মুখে ৮ বছরের সংসার বাবার স্নেহবঞ্চিত দুই শিশু, ২ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন এর যোগদান, ফুলেল শুভেচ্ছায় বরণ এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম বাকেরগঞ্জের কলসকাঠীতে আলোচনা সভা, দোয়া ও ক্রীড়া সামগ্রী বিতরণ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

পটুয়াখালীতে ডাকাতি করতে গিয়ে ৩ ভুয়া ডিবি আটক

  • প্রকাশিত : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৪১১ 0 বার সংবাদি দেখেছে

অনলাইন ডেস্কঃ পটুয়াখালীর দুমকিতে ডাকাতি করে ফেরার পথে ডিবি পরিচয়ে মো. খলিলুর রহমান (৪৫), মো. রিপন (৩৫), মো. রুবেল (৩০) নামে তিনজনকে ৪ লাখ ১৭ হাজার টাকা, ডিবির পোশাক ও ওয়াকিটকিসহ আটক করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম উপজেলার লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটককৃত খলিল পটুয়াখালীর দশমিনা থানার রাম বল্লব এলাকার হাসেমের ছেলে, রিপন পটুয়াখালী সদর থানার সোহরাব হোসেনের ছেলে এবং রুবেল জেলার মির্জাগঞ্জের আউয়াল বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, ঢাকায় ডিবির পোশাক পরে ডাকাতি শেষে ৬ জনের ডাকাত দল একটি প্রাইভেটকার নিয়ে পটুয়াখালীর উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় ধরা খায় তারা। পরে তাদের পরিচয় জানতে চাইলে গাড়ি রেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করতে সক্ষম হয় এবং বাকি তিনজন পালিয়ে যায়।

পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৪ লাখ ১৭ হাজার টাকা ও ডিবির পোশাক এবং ওয়াকিটকি উদ্ধার করা হয়। প্রাইভেটকারটিও জব্দ করা হয়। দুমকি থানার ওসি মো. আব্দুল হান্নান বরিশালটাইমসকে বলেন, তারা ডিবি পরিচয়ে বিভিন্ন জায়গায় ডাকাতি করত। এই চক্রের মূল হোতাদের গ্রেফতারে অভিযান চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ