1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বিয়েবাড়িতে ছবি তোলা নিয়ে তুলকালাম - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বিয়েবাড়িতে ছবি তোলা নিয়ে তুলকালাম

  • প্রকাশিত : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৪০৯ 0 বার সংবাদি দেখেছে

অনলাইন ডেস্কঃ পাবনার চাটমোহর উপজেলার গোয়ালবাড়িয়া গ্রামে বিয়েবাড়িতে ছবি তোলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে চেয়ার-টেবিল ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ঘটনাস্থল থেকে হামলাকারীদের ফেলে যাওয়া পাঁচটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

রোববার (০১ অক্টোবর) বিকেল চারটার দিকে পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের গোয়ালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার। আটকরা হলেন, নাটোরের বড়াইগ্রাম উপজেলার পারবোর্নি গ্রামের আগস্টিন ক্রুসের ছেলে মুকুল ক্রুস (২৫), একই উপজেলার বোর্নি গ্রামের মৃত জোসেফ গোমেজের ছেলে অমিত গোমেজ (২৮) ও চাটমোহর পৌর সদরের চৌধুরীপাড়া মহল্লার ছাদেক আলীর ছেলে সুমন আকন্দ (২২)।

ভুক্তভোগী বিয়ের কনে গোয়ালবাড়িয়া গ্রামের সুনিল কস্তার মেয়ে দীপা ইউজিনা কস্তা থানায় লিখিত অভিযোগে জানান, রোববার বিকেলে তার বাবার বাড়িতে বৌ-ভাতের অনুষ্ঠানে বরযাত্রী ও অন্যান্য আত্মীয়-স্বজনদের খাওয়া-দাওয়ার পর্ব চলছিল। এ সময় পূর্ববিরোধের জেরে উল্লেখিত তিনজনসহ অজ্ঞাতনামা ছয়-সাতজন পাঁচটি মোটরসাইকেলে অনুষ্ঠানস্থলে প্রবেশ করে। তারা অতিথিদের জন্য রান্না করা খাবার মাটিতে ফেলে দেয় ও চেয়ার-টেবিল ভাঙচুর করে।

অভিযোগে আরও বলা হয়, বিয়ে বাড়ির লোকজন হামলাকারীদের বাধা দিতে গেলে লাঠিসোঁটা দিয়ে তাদের মারধর করে হামলাকারীরা। এক পর্যায়ে বিয়ের কনে দীপা ইউজিনা কস্তা তাদের নিষেধ করতে এগিয়ে গেলে তাকেও লাঠি দিয়ে ডান পায়ে আঘাত করে। এ সময় স্থানীয় লোকজন ও স্বজনরা হামলাকারীদের মধ্যে উল্লেখিত তিনজনকে আটক করে। অন্যরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক ও পাঁচটি মোটরসাইকেল জব্দ করে।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, বিয়েবাড়িতে ছবি তোলাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। তারা নিজেরাই আত্মীয়-স্বজন বলে জানা গেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিয়েছে। আজ সোমবার আটকদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ