1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
রাতের আঁধারে পুকুর ভরাট সময় ট্রাকচাপায় ২ শ্রমিক নিহত - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুজ্জামান গ্রেফতার উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ উজিরপুরে হতদরিদ্রদের অটো ভ্যান প্রদান করেন ইউএনও- মোঃ আলী সুজা পরকীয়ার অভিযোগে ভাঙনের মুখে ৮ বছরের সংসার বাবার স্নেহবঞ্চিত দুই শিশু, ২ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন এর যোগদান, ফুলেল শুভেচ্ছায় বরণ এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম বাকেরগঞ্জের কলসকাঠীতে আলোচনা সভা, দোয়া ও ক্রীড়া সামগ্রী বিতরণ ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

রাতের আঁধারে পুকুর ভরাট সময় ট্রাকচাপায় ২ শ্রমিক নিহত

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬৫ 0 বার সংবাদি দেখেছে

অনলাইন ডেস্কঃ বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়ায় পুকুর ভরাট করার সময় বালুবাহী ট্রাকচাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাত ১টা ৩০ মিনিটে পশ্চিম কাউনিয়ার হাজেরা খাতুন স্কুল সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউনুস (৫৯) এবং হাবিব (৩৮) ওই এলাকার কন্ট্রাক্টর বাড়িতে মামুন চৌধুরীর বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করাসহ দিনমজুরের কাজ করতেন।

থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতের আধারে কন্ট্রাক্টর বাড়ির একটি পুকুর ভরাট করার কাজ করছিলো শ্রমিকরা। ঘটনার সময় বেশ কয়েকটি ট্রাক ঘটনাস্থলে পুকুর ভরাটের জন্য বালু নিয়ে আসে এবং একটি একটি করে ট্রাক থেকে বালু পুকুরে ফেলা হচ্ছিলো। আর সেই বালু সরানোর কাজ করছিলো ইউনুস, হাবিবসহ শ্রমিকরা। এসময় একটি ট্রাকের পেছনে বালু সরানোর কাজ করছিলো ইউনুস ও হাবিব। ওইসময় ট্রাকটি পেছনের দিকে গেলে তারা ট্রাকের নিচে চাপা পড়ে ইউনুস এবং হাবিব। ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল সদর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আলামিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চাকার নিচে চাপা পড়া দুই শ্রমিককে মৃত অবস্থায় উদ্ধার করি।

এ বিষয়ে কাউনিয়া থানার এসআই শহীদুল ইসলাম বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি জানিয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ঘটনার পর সবাই পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ