1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ভিন্নধর্মী আয়োজনে ববির শের ই বাংলা হলে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নারী উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে বরিশাল আহসান ফাউন্ডেশনের সেলাই মেশিন উপহার উজিরপুরে ২৬শে মার্চ বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবের অধ্যায় ও মুক্তিযোদ্ধারা কোন রাজনৈতিক দলের না-এমপি সরফুদ্দিন আহমেদ সান্টু উজিরপুরে জামায়াত কর্মীর হামলায় ২ বিএনপি কর্মী আহত বরগুনায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার ঘটনায় দুই আসামি গ্রেফতার পিতা হত্যার ১২ ঘণ্টার মধ্যে মামলার প্রধান দুই আসামি গ্রেফতার বরিশালবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রহমাতুল্লাহ উজিরপুরে ১১ বছরের শিশুর গলায় ফাঁস  কঠোরতা ও মানবিকতায় অনন্য উদাহরন বরিশাল সিভিল সার্জন গোসিংগা গ্রামে শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ১০ টাকায় ঈদের বাজার: অসহায় মানুষের পাশে বরিশালের এইচপিসি বিডিসি
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ভিন্নধর্মী আয়োজনে ববির শের ই বাংলা হলে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১৪ 0 বার সংবাদি দেখেছে

স্টাফ রিপোর্টার: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরে বাংলা হল কর্তৃপক্ষের উদ্যোগে নানাবিধ আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়েছে। সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টা, ত্যাগ ও কর্মের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান হল প্রভোস্ট আবু জাফর মিয়া।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর ৭৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা সভার আয়োজন করে হল কর্তৃপক্ষ। হলটির টিভি রুমে অস্থায়ী মঞ্চে এ আয়োজন সম্পন্ন করা হয়। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন ও কর্মের ওপর আলোচনা করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষকবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।

সভা শেষে দিনটি উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়। এরপর হল প্রাঙ্গণে ৭৭ টি ফলজ ও ঔষধি বৃক্ষ রোপন করেন হল প্রভোস্ট সহ আগত অতিথিরা। দুপুরে (বাদ জোহর) হলের প্রার্থনা কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ জীবন কামনা করে বিশেষ দোআর ব্যবস্থা করা হয়।

এ ব্যাপারে শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া বলেন, সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রীর ভূমিকা নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই আজকের দিনটি বিশেষভাবে উদযাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সার্বিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে ভূমিকা রেখেছে। ##

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ