1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বাউফলে শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পরকীয়ার অভিযোগে ভাঙনের মুখে ৮ বছরের সংসার বাবার স্নেহবঞ্চিত দুই শিশু, ২ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন এর যোগদান, ফুলেল শুভেচ্ছায় বরণ এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম বাকেরগঞ্জের কলসকাঠীতে আলোচনা সভা, দোয়া ও ক্রীড়া সামগ্রী বিতরণ ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল উজিরপুরে আইনশৃঙ্খলা ও মাসিক সভা অনুষ্ঠিত যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আলী আকবর গ্রেফতার সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে নুরুল আমিনের সৌজন্য সাক্ষাৎ বানারীপাড়ায় ভেকু-পল্টন নিলামে অনিয়মের অভিযোগ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বাউফলে শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৬৩ 0 বার সংবাদি দেখেছে

 

নিউজ ডেস্ক : পটুয়াখালীর বাউফলে স্বাধীনতা পদকপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) শামসুল আলম,বীর উত্তম এর পুত্র আওয়ামী লীগ নেতা হাসীব আলম তালুকদারের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে দরিয়াবাদ সালেহিয়া হাফেজি মাদরাসায় পবিত্র কুরআান শরীফ খতম দেয়া হয়। এছাড়াও কাছিপাড়া, কালিশুরী ও নওমালা ইউনিয়নের ৩টি মাদরাসায় পবিত্র কুরআান শরীফ বিতরণ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ দেশের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে জন্মদিন উদযাপন করে দলীয় নেতা কর্মীরা। এসময় উপস্থিত ছিলেন কালিশুরী ইউনিয়ন যুবলীগ সভাপতি আবদুল হাই,নওমালা ইউনিয়ন যুবলীগ সভাপতি আবুল কালাম, কাছিপাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীন আকন, কাছিপাড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নেওয়াজ শরীফ,নওমালা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আলামিন তালুকদার,সহকারী অধ্যাপক সজল হালদার প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ