1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা  - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুর পৌরসভায় শিক্ষা-প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসুচির শুভ উদ্বোধন করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুরে নরসিংহা ৫১ নং প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকা বাসীর মানববন্ধন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা 

  • প্রকাশিত : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯৪ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক : ২৫ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ টায় জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিস বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল শহিদুল ইসলাম এর সভাপতিত্বে। ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর ২০২৩ পর্যন্ত ২২ দিন ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩ উপলক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার বরিশাল ওয়াহিদুল ইসলাম বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মোঃ সোহেল মারুফ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বরিশাল ডাঃ নুরুল আলম, জেলা মৎস্য কর্মকর্তা বরিশাল মোঃ আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মনিরুজ্জামানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় মা ইলিশ সংরক্ষণের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করা হয়। ২২ দিনে জেলেদের জন্য বরাদ্দ কৃত চাল সকল জেলেদের হাতে দ্রুত পৌঁছে দেয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রকৃত জেলে ও মৌসুমি জেলেদের উপর নজরদারি বাড়াতে হবে। প্রশাসনসহ সকল আইনশৃংখলা বাহিনী ২২ দিন ইলিশ সংরক্ষণ অভিযানে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করবে। মা ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়ের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ঝুঁকিপূর্ন নদীতে আইনশৃংখলা বাহিনীর টহল বৃদ্ধি করতে হবে যাতে সেই সকল নদীতে মা ইলিশ আহরণ করতে না পারে দুষ্কৃতিকারীরা। সবাইকে মা ইলিশ রক্ষায় এগিয়ে আসার আহবান জানান জেলা প্রশাসক বরিশাল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ