1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে খতনা করার সময় শিশুর পুরুষাঙ্গ কেটে ফেললেন হাতুড়ে ডাক্তার - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে খতনা করার সময় শিশুর পুরুষাঙ্গ কেটে ফেললেন হাতুড়ে ডাক্তার

  • প্রকাশিত : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৯ 0 বার সংবাদি দেখেছে

বরিশালের বাকেরগঞ্জ পৌরসভায় হাতুড়ে ডাক্তার দ্বারা সুন্নতে খৎনা করাতে গিয়ে তাহসিন নামে এক শিশুর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকালে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়িতে এই ঘটনাটি ঘটে। তাহসিন (৭) পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আল আমিন হাওলাদারের পুত্র।

শিশুটির পিতা জানান, উপজেলা পাদ্রীশিবপুর ইউপির অরেচ আলী হাজামের পুত্র শাহজাহান হাজামকে ছেলের মুসলমারি করানোর জন্য ডাকা হয়। তিনি আল আমিনের বাড়িতে গিয়ে সুন্নতে খতনা করার সময় শিশুটির গোপনাঙ্গের সামনের অংশ না কেটে পুরুষাঙ্গের অর্ধেক পরিমাণ কেটে ফেলে।

এতে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে তাৎক্ষণিক তাহসিনকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ