1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বাকেরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি উজিরপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরন বাকেরগঞ্জ হাসপাতালে এমপি আবুল হোসেন খানের আকস্মিক পরিদর্শন, এক কিলোমিটারের মধ্যে ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে উজিরপুর-বানারীপাড়া বিএনপির সাংগঠনিক সভা উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের ইন্তেকাল, এমপি সান্টুসহ বিভিন্ন মহলের শোক বরিশাল মহানগর যুবদলের উদ্যোগে স্মরণকালের অন্যতম বৃহৎ আনন্দ মিছিল বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ডে সন্ধ্যা নামলেই মাদকের আসর, ছিনতাই-চুরিতে অতিষ্ঠ এলাকাবাসী উজিরপুরে সাংবাদিক সেন্টুর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে উজিরপুর প্রেসক্লাবের প্রতিবাদ সভা সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বাকেরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৫১ 0 বার সংবাদি দেখেছে

 

নিজস্ব প্রতিবেদন, বাকেরগঞ্জ:

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ” ও “সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাকেরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হোসেন খান (এমপি), মাননীয় সংসদ সদস্য, ১২৪ বরিশাল-৬ (বাকেরগঞ্জ)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. তারিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলাউদ্দীন মাসুদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ভৌমিক, বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. নাসির জোমাদ্দার ও বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও খামারিরা।

এর আগে সকালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি আবুল হোসেন খান (এমপি) বলেন, খামারিদের যেকোনো সমস্যায় পাশে থাকা হবে। খামার ব্যবস্থাপনায় ত্রুটি থাকলে সঠিক পরামর্শ দেওয়া, যুব উন্নয়নের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং স্বল্প সুদে ঋণ পাওয়ার জন্য সহায়তার আশ্বাস দেন তিনি। এক্ষেত্রে প্রতিটি দপ্তরের সহযোগিতা কামনা করেছেন।

আয়োজনে ছিল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, বাকেরগঞ্জ, বরিশাল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ