1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বাকেরগঞ্জ হাসপাতালে এমপি আবুল হোসেন খানের আকস্মিক পরিদর্শন, এক কিলোমিটারের মধ্যে ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাকেরগঞ্জ হাসপাতালে এমপি আবুল হোসেন খানের আকস্মিক পরিদর্শন, এক কিলোমিটারের মধ্যে ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে উজিরপুর-বানারীপাড়া বিএনপির সাংগঠনিক সভা উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের ইন্তেকাল, এমপি সান্টুসহ বিভিন্ন মহলের শোক বরিশাল মহানগর যুবদলের উদ্যোগে স্মরণকালের অন্যতম বৃহৎ আনন্দ মিছিল বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ডে সন্ধ্যা নামলেই মাদকের আসর, ছিনতাই-চুরিতে অতিষ্ঠ এলাকাবাসী উজিরপুরে সাংবাদিক সেন্টুর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে উজিরপুর প্রেসক্লাবের প্রতিবাদ সভা সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান ত্যাগ ও সাংগঠনিক দক্ষতায় আলোচনায় আলহাজ্ব নুরুল আমিন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে বহিষ্কার র‌্যালি ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হলো ৫৮তম এসবিএমসি ডে
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বাকেরগঞ্জ হাসপাতালে এমপি আবুল হোসেন খানের আকস্মিক পরিদর্শন, এক কিলোমিটারের মধ্যে ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ

  • প্রকাশিত : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২৭ 0 বার সংবাদি দেখেছে

 

বাকেরগঞ্জ প্রতিনিধি :

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান। বুধবার (২৫ নভেম্বর) তিনি হাসপাতালের বিভিন্ন অব্যবস্থাপনা পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়ন, দালালদের দৌরাত্ম্য বন্ধ এবং দীর্ঘদিন ধরে বন্ধ থাকা চিকিৎসা সরঞ্জাম সচলের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করেন সংসদ সদস্য। দালালদের যাতায়াতের জন্য ব্যবহৃত হাসপাতালের দুটি পকেট গেট বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন তিনি। পাশাপাশি হাসপাতালের দেয়ালে লাগানো বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যানার-ফেস্টুন অপসারণ করা হয়।

এ সময় হাসপাতাল থেকে এক কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থিত সব ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করার নির্দেশ দেন সংসদ সদস্য। একই সঙ্গে সরকারি হাসপাতালের কোনো চিকিৎসক এসব ডায়াগনস্টিক সেন্টারে চেম্বার করতে পারবেন না বলেও নির্দেশনা দেন তিনি।

হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রমের খোঁজখবর নিয়ে রোগীদের সেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন আবুল হোসেন খান। চিকিৎসাসেবায় কোনো ধরনের অবহেলা ও অনিয়ম বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। একই সঙ্গে হাসপাতালকেন্দ্রিক দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান।

হাসপাতালে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এক্স-রে মেশিন, আলট্রাসনোগ্রাম মেশিন, ইসিজি এবং প্যাথলজি বিভাগের বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম সরবরাহ ও সচলের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন সংসদ সদস্য। এসব সরঞ্জাম চালু হলে স্থানীয় রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য অন্যত্র যাওয়ার ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

পরিদর্শন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আবুল হোসেন খান বলেন, “সরকার স্বাস্থ্যসেবার ব্যাপারে আন্তরিক। সাধারণ মানুষ যাতে সরকারি হাসপাতালে এসে যথাযথ চিকিৎসাসেবা পায়, তা নিশ্চিত করতে হবে। চিকিৎসাসেবার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। হাসপাতালকে দালালমুক্ত করে রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, হাসপাতালের প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং বন্ধ থাকা যন্ত্রপাতি সচল করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের সার্বিক কার্যক্রম নিয়মিত তদারকি করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মীর শহিদুল হাসান (শাহিন),উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল, বাকেরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন চিকিৎসক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ