1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে উজিরপুর-বানারীপাড়া বিএনপির সাংগঠনিক সভা - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাকেরগঞ্জ হাসপাতালে এমপি আবুল হোসেন খানের আকস্মিক পরিদর্শন, এক কিলোমিটারের মধ্যে ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে উজিরপুর-বানারীপাড়া বিএনপির সাংগঠনিক সভা উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের ইন্তেকাল, এমপি সান্টুসহ বিভিন্ন মহলের শোক বরিশাল মহানগর যুবদলের উদ্যোগে স্মরণকালের অন্যতম বৃহৎ আনন্দ মিছিল বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ডে সন্ধ্যা নামলেই মাদকের আসর, ছিনতাই-চুরিতে অতিষ্ঠ এলাকাবাসী উজিরপুরে সাংবাদিক সেন্টুর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে উজিরপুর প্রেসক্লাবের প্রতিবাদ সভা সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান ত্যাগ ও সাংগঠনিক দক্ষতায় আলোচনায় আলহাজ্ব নুরুল আমিন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে বহিষ্কার র‌্যালি ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হলো ৫৮তম এসবিএমসি ডে
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে উজিরপুর-বানারীপাড়া বিএনপির সাংগঠনিক সভা

  • প্রকাশিত : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৩ 0 বার সংবাদি দেখেছে

 

মোঃ এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বরিশালের উজিরপুর ও বানারীপাড়া উপজেলা এবং পৌর বিএনপির উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের বাইতুল ভিউ কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য, উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু।

এ সময় উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মো. শাহে আলম মিয়া, উজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এস এম আলাউদ্দিন, বানারীপাড়া পৌর বিএনপির সভাপতি মো. ইমরান সালেহ প্রিন্স, উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রিয়াজ হোসেন মৃধা, উজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, বানারীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েল, উজিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান টুলু, উজিরপুর উপজেলা যুবদলের সভাপতি আ.ফ.ম. শামসুদ্দোহা আজাদ, বানারীপাড়া উপজেলা যুবদলের সভাপতি মো. শাব্বির হোসেন সুমন, উজিরপুর পৌর যুবদলের আহ্বায়ক মো. সাহাবুদ্দিন আকন সাবুসহ দুই উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, দেশের সাধারণ মানুষ যখন শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করছে, তখন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের একটি অংশ পর্দার আড়াল থেকে নতুন করে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হচ্ছে।

বক্তারা আরও বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। এ দেশে নতুন করে সন্ত্রাস, বিশৃঙ্খলা কিংবা ফ্যাসিবাদী কর্মকাণ্ডের কোনো সুযোগ দেওয়া হবে না। রাজনৈতিক কর্মকাণ্ডের নামে কেউ সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করতে চাইলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে।

নেতাকর্মীদের উদ্দেশে বক্তারা বলেন, যেকোনো উসকানিতে পা না দিয়ে ধৈর্য, সতর্কতা ও ঐক্য বজায় রাখতে হবে। গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে দেশের আইনশৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে উজিরপুর-বানারীপাড়া বিএনপি ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবে বলেও ঘোষণা দেন তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ