1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত উজিরপুর প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি লিটন সম্পাদক সেন্টু বরিশালে বিশ্ব দৃষ্টি দিবস পালিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ উজিরপুরে নোংরা পরিবেশে খাদ্যপণ্য, চার প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা মাত্র ৬০ হাজার টাকায় ৫ লাখ ৫১ হাজার ১৫০ টাকার বীমা দাবি পরিশোধ করল এনআরবি ইসলামিক লাইফ বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৪১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের (বিএসএসএফ) ৩য় বর্ষপূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী আনন্দ ভ্রমণ, মিলনমেলা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ও শনিবার (৯ ও ১০ অক্টোবর) পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতসংলগ্ন হোটেল রয়েল হেরিটেজে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সত্য ও ন্যায়ের পথে এবং দেশ ও গণমাধ্যমের কল্যাণে সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের সভাপতি ফয়সাল রাকিব (দৈনিক বাংলাদেশ সমাচার), সিনিয়র সহ-সভাপতি মো: কামাল হোসেন (দৈনিক সত্য সংবাদ), সহ-সভাপতি লিটন বাইজিদ (ভোরের অঙ্গীকার) ও বেলাল হোসেন শিকদার (আলোকিত বরিশাল), সাধারণ সম্পাদক সৈয়দ বাবু (আজকের বার্তা) এবং যুগ্ম সাধারণ সম্পাদক এম. আর. শুভ (দৈনিক সত্য সংবাদ) ও এস.এম আল আমিন(দক্ষিন বঙ্গ)।
এ ছাড়া উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক এইচ. এম. সোহেল (আজকের বার্তা), সহ-সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ(বাংলার ক্রাইম বার্তা), দপ্তর সম্পাদক গাজী আরিফুর রহমান (বাংলাদেশের খবর), অর্থ সম্পাদক শফিকুল ইসলাম (রবি) (বাংলার কণ্ঠস্বর), প্রচার সম্পাদক সুমন্ত হালদার (দৈনিক সত্য সংবাদ), ক্রীড়া সম্পাদক আজিজুল মোল্লা (চ্যানেল এওয়ান), পাঠাগারবিষয়ক সম্পাদক মিরাজুল ইসলাম (সময়ের বার্তা) এবং সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম শান্ত।
অনুষ্ঠানে আরও অংশ নেন কার্যনির্বাহী সদস্য ইমরান হোসেন (কলমের কণ্ঠ), মাসুম শিকদার (দেশ প্রতিদিন) ও খান আরিফ (দৈনিক ভোরের চেতনা)। এ ছাড়া উপস্থিত ছিলেন সদস্য মো: জাকির হোসেন সবুজ (কলমের কণ্ঠ), আল আমিন সরদার (আজকের বরিশাল), মো: খলিল মোল্লা (বরিশাল ২৪ ঘণ্টা), আতিকুর রহমান চৌধুরী (দৈনিক ডেসটিনি) এবং প্রসংজিৎ হাওলাদার(দখিনের কথা) সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
আনন্দ ভ্রমণ ও বর্ষপূর্তি অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়। একই সঙ্গে সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন নেতৃবৃন্দ।
আয়োজকেরা মনে করেন, এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধির পাশাপাশি গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ