1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে আগামী প্রজন্মকে সক্ষম করি দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি" আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুর প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি লিটন সম্পাদক সেন্টু বরিশালে বিশ্ব দৃষ্টি দিবস পালিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ উজিরপুরে নোংরা পরিবেশে খাদ্যপণ্য, চার প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা মাত্র ৬০ হাজার টাকায় ৫ লাখ ৫১ হাজার ১৫০ টাকার বীমা দাবি পরিশোধ করল এনআরবি ইসলামিক লাইফ বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে আগামী প্রজন্মকে সক্ষম করি দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি” আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  • প্রকাশিত : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ২২৪ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় ব্যাপক আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালী,মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর বুধবার বেলা ১০ টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‍্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বেলা ১১টায় মহড়া অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা এর সঞ্চালনায় মহড়া, র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি হাসনাত জাহান খান, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ কলিমুল্লাহ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হোসেন, উপজেলা ওয়ার্ল্ড ভিশনের এরিয়া ম্যানেজার সিলভিয়া ডেইজি, সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটির সিডিএ জোসেফ বিশ্নাস,উপজেলা পরিসংখ্যান ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুর হোসেন,উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রিয়াদ খান,উজিরপুর পরিবার পরিকল্পনা কর্মকর্তা লায়লা পারভীন, পৌর যুবদলের আহবায়ক মোঃ শাহাবুদ্দিন আকন সাবু। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানের আয়োজনে উজিরপুর উপজেলা প্রশাসন(দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ) ও বাস্তবায়নে দূ্র্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর,দুর্যোগ ও ত্রান মন্ত্রনালয় এবং ওয়ার্ল্ড ভিশন। আলোচনা সভায়, “আগামী প্রজন্মকে সক্ষম করি দূর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনসহ উপস্থিত অতিথি বৃন্দ বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ