1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করলেন অভিনেতা মোশাররফ করিম সহ অনেকে - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরের সাকরালে মাদক কারবারি  ও সেবনকারীদের বিরুদ্ধে  মানববন্ধন বরিশালে মান্তা জনগোষ্ঠীর উন্নয়নে ২১ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করলেন অভিনেতা মোশাররফ করিম সহ অনেকে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ২৩২ 0 বার সংবাদি দেখেছে

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও সহিংসতার ব্যাপারে কথা বলেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তিনি বলেছেন, রক্তপাত চাই না, আমরা শান্তি চাই। এসবের বাইরে থাকতে চাই। বৃহস্পতিবার (১ আগস্ট) রাজধানীর ফার্মগেট এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এ কথা বলেন অভিনেতা মোশাররফ করিম।

এদিন ঢাকার মানিকমিয়া এভিনিউ এলাকায় জাতীয় সংসদ ভবনের সামনে বেলা ১১টায় চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার ও গণমাধ্যমসহ দৃশ্যমাধ্যমের বিভিন্ন শাখার কর্মীরা জড়ো হোন। তারা বৃষ্টির মধ্যেই হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে জড়ো হতে থাকেন।

এ সময় সবাই আন্দোলরত শিক্ষার্থীদের ৯ দফা দাবির সঙ্গে সংসতি প্রকাশ করে কোটা আন্দোলনকে কেন্দ্র করে হওয়া হত্যাকাণ্ডের বিচার, হত্যা-সহিংসতা, গণপ্রেপ্তার ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ জানান।

এদিকে এ ধরনের আন্দোলনে অংশ নেয়া ব্যক্তিকে সরকারবিরোধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে- আপনাকেও এ ধরনের ট্যাগ দেয়া হবে কি না, এ ব্যাপারে জানতে চাইলে মোশাররফ করিম বলেন, আমি সাধারণ আমি। আমরা সবাই সাধারণ মানুষ।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম, অভিনেতা মামুনুর রশিদ, চলচ্চিত্রকার আকরাম খান, নির্মাতা আশফাক নিপুন, অভিনেতা সিয়াম আহমেদ, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা, জাকিয়া বারী মম, অভিনেত্রী সাবিলা নূর, সৈয়দ আহমেদ শাওকি, চলচ্চিত্রকার অমিতাভ রেজা, পিপলু আর খান, রেদওয়ান রনি, আদনান আল রাজিব, অভিনেতা ইরেশ জাকের ও তার স্ত্রী মীম।

আরও উপস্থিত ছিলেন নাজিয়া হক অর্ষা, ওয়াহিদ তারেক, ঋতু সাত্তার, দীপক সুমন, আরমিন মুসা, প্রবর রিপন, শঙ্খ দাশগুপ্ত, রাকা নওশিন নওয়ার, অভিনেত্রী নাদিয়া ও শাহানা রহমান সুমি প্রমুখ।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ