1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ঢাবির বটতলায় কোরআন তেলাওয়াত অনুষ্ঠান, শাস্তির মুখে শিক্ষার্থীরা - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতিতে র‌্যাব-৮ বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম এর বিরুদ্ধে ফের ষড়যন্ত্র পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেছে বসিক ঈদে মোবাইল কোর্ট নিয়ে মাঠে থাকবে বিআরটিএ-পরিচালক উজিরপুরে পিতার ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে, ২০ লক্ষ টাকার ক্ষতি, থানায় মামলা, ছেলে গ্রেপ্তার ডিম বিক্রির আড়ালে ভয়ানক মাদকের কারবার, ৩১২ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদযাত্রা নিরাপদ করতে খুলনায় বাস টার্মিনাল পরিদর্শনে পুলিশ ও বিআরটি বরিশাল সিটি কর্পোরেশনের সাধারণ সভা অনুষ্ঠিত ইউএনও’র শক্তির উৎস্য গ্রাম পুলিশ-স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত)উপ-পরিচালক উপমা ফারিসা উজিরপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায়- সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু (এমপি)
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ঢাবির বটতলায় কোরআন তেলাওয়াত অনুষ্ঠান, শাস্তির মুখে শিক্ষার্থীরা

  • প্রকাশিত : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৩০০ 0 বার সংবাদি দেখেছে

গত ১০ মার্চ পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বটতলায় অনুষ্ঠিত কোরআন তেলাওয়াতবিষয়ক অনুষ্ঠান কর্তৃপক্ষের থেকে অনুমতি নিয়ে করেনি বলে দাবি করেছে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল বাছির। অনুষ্ঠানের আয়োজক শিক্ষার্থীরা আদৌ বিশ্ববিদ্যালয়ের কিনা তা যাচাইয়ের জন্য আরবি বিভাগের চেয়ারম্যানের নিকট চিঠি পাঠানো হয়েছে। এ সময় ‘তাদের কেন শাস্তি প্রদান করা হবে না’ এই মর্মে বিভাগীয় চেয়ারম্যানের কাছে জবাব চাওয়া হয়।

 

গত বুধবার (১৩ মার্চ) আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জুবায়ের এহসানুল হক বরাবর কলা অনুষদের ডিন এই চিঠি প্রেরণ করেন।

আরবি বিভাগের অফিস সূত্রে জানা যায়, কোরআন তেলাওয়াত আয়োজনকারী সংস্থা ‘আরবি সাহিত্য পরিষদ’ নামে কোনও সংগঠন আরবি বিভাগের নেই। তবে এই সংগঠনটি ১০ মার্চ বটতলায় কোরআন তেলাওয়াত অনুষ্ঠানের আয়োজন করে। এরই প্রেক্ষিতে গত ১৩ মার্চ কোরআন তেলাওয়াত অনুষ্ঠানের অনুমতি না নেওয়া বিশ্ববিদ্যালয়ের নিয়মবহির্ভূত আখ্যায়িত করে আরবি বিভাগের নিকট চিঠি পাঠানো হয়।

 

কেন শোকজ লেটার দেওয়া হল জানতে চাইলে অধ্যাপক ড. আব্দুল বাছির রাইজিংবিডিকে বলেন, ‘১০ মার্চ অনুষ্ঠিত বটতলার প্রোগ্রামের জন্য আমার কাছে কোনও অনুমতি নেওয়া হয়নি। বিষয়টি জানার পর সংগঠনটি আরবি বিভাগের কি না, সেটার সত্যতা নিশ্চিত করতে ডিপার্টমেন্ট চেয়ারম্যানকে বলেছি। চেয়ারম্যান অস্বীকৃতি জানিয়ে বলেন, এরকম কোনও অফিসিয়াল সংগঠন আরবি বিভাগের নেই।’

তিনি আরও বলেন, ‘অনুমতি না নিয়ে ঢাবিতে অনেক প্রোগ্রামই হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে আমরা ছাড় দিই। কিন্তু তারা আদৌ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কি না, এ ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে।’

এ বিষয়ে আরবি বিভাগের চেয়ারম্যান জুবায়ের মোহাম্মদ এহসানুল হক বলেন, ডিন স্যার আমাকে ছবি দেখিয়েছেন। আমি বললাম ছবিটা পেছন থেকে তোলা, স্পষ্ট বোঝা যাচ্ছে না তারা আমাদের বিভাগের শিক্ষার্থী কি না। আমাদের বিভাগের আরবি সাহিত্য পরিষদ নামে কোনও সংগঠন নেই।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুমতি না নিয়ে অনেক প্রোগ্রাম হয়। অনুমতি ব্যতীত অনেক সংগঠন বিশ্ববিদ্যালয়ে আছে। আমি মনে করি, রমজান মাসে শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াতের অনুষ্ঠান করেছে। তাদের এই অনুষ্ঠানের অনুমতি ‘নেওয়া না নেওয়া’ নিয়ে প্রশ্ন তোলা ধর্মীয় অনুভূতিতে আঘাত করার শামিল।

আরবি সাহিত্য পরিষদ নামের সংগঠন বিভাগীয় প্রশাসন অনুমোদিত নয় বলে জানান তিনি।

কারণ দর্শানো নোটিশ সম্পর্কে প্রশ্ন করলে বললে তিনি বলেন, ‘এটা অফিসিয়াল ব্যাপার। বলা ঠিক হবে না।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ