1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে ট্রলির চাপায় স্কুল ছাত্রী নিহত। বিক্ষুব্ধ জনতা ট্রলিতে অগ্নিসংযোগ - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে ট্রলির চাপায় স্কুল ছাত্রী নিহত। বিক্ষুব্ধ জনতা ট্রলিতে অগ্নিসংযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ৩৯৯ 0 বার সংবাদি দেখেছে

মো : এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার উজিরপুর টু সাতলা জি,সি সড়কে ইট বোঝাই ট্রলি চাপায় নুসরাত আক্তার (১১) নামে ষষ্ঠ শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। বিক্ষিপ্ত জনতা ট্রলিতে অগ্নি সংযোগ করেন। গতকাল বৃহস্পতিবার দুপুর পোন ৩ টার দিকে উজিরপুর সাতলা সড়কের শাকরাল এলাকার মাওলানা মো: খলিল হাওলাদারের বাড়ির সামনে দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা ট্রলিটিতে অগ্নিসংযোগ করে। উজিরপুর উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেন ।

নিহত নুসরাত আক্তার পরমানন্দ সাহা গ্রামের কৃষক সোহরাব হাওলাদারের মেয়ে এবং পাশের গ্রামের আব্দুল মজিদ বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্রী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল দুপুরে অপর দুই সহপার্ঠী সুমনা আক্তার ও টুম্পা আক্তারকে সঙ্গে নিয়ে স্কুল থেকে হেটে বাড়ি ফিরছিলো নুসরাত আক্তার। সাকরাল গ্রামের মাওলানা মো: খলিল হাওলাদারের বাড়ির সামনের এলাকা অতিক্রমকালে বিপরীত মুখি ইট বোঝাই একটি বেপরোয়া ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নুসরাত নিহত হয়। দুর্ঘটনার পর ট্রলির চালক কালাম হাওলাদার ও হেলপার সজল ভুঁইয়া পালিয়ে গেলেও বিক্ষুব্ধ জনতা ট্রলিতে অগ্নিসংযোগ করে। উজিরপুর থানার ওসি জাফর আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন করে। ট্রলিটি আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ