1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
কথিত গোল্ড কয়েনসহ আটক দুই প্রতারক - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুজ্জামান গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

কথিত গোল্ড কয়েনসহ আটক দুই প্রতারক

  • প্রকাশিত : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ৩২১ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল: বরিশালে বিপুল পরিমাণে কথিত গোল্ড কয়েনসহ দুই প্রতারককে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (৩১ ডিসেম্বর) ডিবি পুলিশের পরিদর্শক মো. ছগির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ছগির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানাধীন নগরের ২০ নম্বর ওয়ার্ডস্থ বগুড়া নথুল্লাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালানো হয়।

এ সময় মজিবর মোল্লা ওরফে জামাল ও মো. একরাম শেখকে আটক করা হয়। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত গোল কয়েন আকৃতির সোনালী রঙের ময়লা যুক্ত ১ হাজার ১৬০ পিস টিনের টুকরা (কথিত সোনার কয়েন) এবং দুইটি বাটন মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।

তিনি জানান, প্রতারকরা সোনার কয়েনের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টাকালে তাদের আটক করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে জানিয়ে পরিদর্শক মো. ছগির হোসেন জানান, অভিযানে এসআই মো. ফিরোজ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ