1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
মহান বিজয় দিবসে উজিরপুর সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুজ্জামান গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

মহান বিজয় দিবসে উজিরপুর সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি

  • প্রকাশিত : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩০১ 0 বার সংবাদি দেখেছে

উজিরপুর প্রতিনিধিঃ জাতীর সূর্য সন্তান বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকগণ।

মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৮ টায় বরিশালের উজিরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উজিরপুর সাংবাদিক ইউনিয়ন।

এসময় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন সাংবাদিকগণ। এসময় উপজেলার বিভিন্ন সংগঠন ও সরকারি বেসরকারি সংস্থা সমূহ পুষ্পমাল্য অর্পণ করেন।পুষ্পমাল্য অর্পণের পর উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম সরদার বলেন- ১৬ই ডিসেম্বর বিজয়ের মাস। লাখো শহীদের রক্তে অর্জিত এই স্বাধীনতা। আমরা সাংবাদিকবৃন্দ সত্য ও ন্যায়ের পক্ষে অটুট থেকে কলমের শক্তি দিয়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরব। সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ বাচ্চু বলেন স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আমাদের সর্বদা দেশ ও জনগনের কল্যানে কাজ করতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর যুগ্ম সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক মুন্না,ক্রীড়া সম্পাদক সুদেব মন্ডল, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব হাজারী, দপ্তর সম্পাদক মোঃ জুনায়েদ খান সিয়াম, ১ নংনির্বাহী সদস্য কল্যান কুমার চন্দ, সহ্ সভাপতি বাসুদেব পাড়ুয়া,সদস্য মিঠু মোল্লা প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ